News Bangladesh

মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত ৫৭

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সীমান্তে তল্লাশি জোরদার এবং অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজন হলে শেনজেন ব্যবস্থার সীমান্ত নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

০৮:৪০ ১ আগস্ট ২০২৬

খুলনায় ট্রাকচাপায় নিহত ৩

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশু খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

০৮:১৫ ১ আগস্ট ২০২৬

চিনিকলগুলোকে সারা বছর সচল করতে চায় সরকার: রিজভী

রাষ্ট্রায়ত্ত সুগার মিলগুলোকে সারা বছর উৎপাদনশীল ও লাভজনক করতে বাই-প্রোডাক্ট উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। এছাড়া বিসিক সম্প্রসারণ, স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার এবং সুগার শিল্পের দীর্ঘমেয়াদি আধুনিকায়নের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

২১:২৪ ৩১ জুলাই ২০২৬

নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটি পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে পরিচ্ছন্নতা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

২১:০৩ ৩১ জুলাই ২০২৬

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে নিখোঁজ ১৩, উদ্ধার ১৮

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন; উদ্ধার ব্যক্তিদের বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০:৩১ ৩১ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ১৫৩ ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৫৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩১০ জন ও মৃত্যুর সংখ্যা ৫৪-তে পৌঁছেছে; বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৬৭ জন।

২০:১৪ ৩১ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫ জন আক্রান্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৭ শিশুর মৃত্যু হয়েছে, আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯ জন।

২০:০৬ ৩১ জুলাই ২০২৬

‘সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই’

সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে বিভাজন, উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সতর্ক করে তিনি সব নাগরিকের সমঅধিকার, সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৯:৫৪ ৩১ জুলাই ২০২৬

ছাতার পর এবার আশুলিয়ায় প্রেসার কুকার বোমা

আশুলিয়ায় চায়ের দোকানের বেঞ্চে পরিত্যক্ত ব্যাগ থেকে শক্তিশালী প্রেশার কুকার বোমা উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

১৯:২৫ ৩১ জুলাই ২০২৬

সংকটের মাঝেই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার

ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে; বিইআরসির গণশুনানি ও অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

১৮:৪৫ ৩১ জুলাই ২০২৬

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে প্রাণহানি ৩

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে; শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।

১৮:১৯ ৩১ জুলাই ২০২৬

লিজেন্ডস লিগে টাইগার্সের নেতৃত্বে সাকিব

সাকিব আল হাসানকে অধিনায়ক করে জাম্বিয়ায় শুরু হওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের জন্য ১৬ সদস্যের `বাংলাদেশ টাইগার্স` দল ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টে ৬টি দলের অংশগ্রহণে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ৩১ জুলাই নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিয়ান রয়্যালসের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৮:০০ ৩১ জুলাই ২০২৬

আল-আরাফাহ্ ব্যাংকে ফিরল পুরোনো উদ্যোক্তারা

বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ আবারও পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরেছে, যেখানে কেডিএস গ্রুপের প্রাধান্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পরিচালক নিয়োগে আইনি জটিলতা, অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যাবর্তনের আশঙ্কা এবং ব্যাংকের অভ্যন্তরীণ অস্থিরতার অভিযোগে ব্যাংকটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

১৭:৪১ ৩১ জুলাই ২০২৬

মরক্কো থেকে স্পেনে ৪৯ হাজার অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে একদিনে হাজারো অভিবাসীর সেউতায় প্রবেশে স্পেনের সীমান্তব্যবস্থা চরম চাপে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। ঘটনার নেপথ্যের কারণ, মানবিক সংকট, স্পেন-মরক্কো কূটনৈতিক টানাপোড়েন এবং ইউরোপের অভিবাসন নীতির নতুন চ্যালেঞ্জ উঠে এসেছে।

১৬:৫৮ ৩১ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেওয়া হয়নি: মোদি সরকার

ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে তাদের ভূখণ্ড থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি; একই সঙ্গে তার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের আবেদন আইনি প্রক্রিয়ায় পর্যালোচনাধীন।

১৬:১৯ ৩১ জুলাই ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ ভারতের কমিটির

১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের সঙ্গে অবিলম্বে নবায়ন আলোচনা শুরু করতে মোদি সরকারকে তাগিদ দিয়েছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক কমিটি। একই সঙ্গে হালনাগাদ জলপ্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ-বিহারের মতামত বিবেচনায় নিয়ে দ্রুত আলোচনার প্রস্তুতি নেওয়ার সুপারিশ করা হয়েছে।

১৫:৫৮ ৩১ জুলাই ২০২৬

৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন জোটের

সভায় সভাপতিত্ব করেন ১০ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে এলডিপি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ (বিডিপি) জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

১৪:৫৮ ৩১ জুলাই ২০২৬

কাঁঠালের বীজ থেকে ১৭ গুণ বেশি খনিজ আহরণের প্রযুক্তি উদ্ভাবন

গবেষণায় দেখা গেছে, শুকনো কাঁঠালের বীজে সাধারণত প্রায় ২ শতাংশ খনিজ উপাদান থাকে। তবে নতুন প্রযুক্তির মাধ্যমে সেই খনিজের পরিমাণ ৩৩ শতাংশেরও বেশি ঘনীভূত করা সম্ভব হয়েছে, যা মূল উপাদানের তুলনায় প্রায় ১৬ থেকে ১৭ গুণ বেশি।

১৪:৩৬ ৩১ জুলাই ২০২৬

কেউক্রাডং থেকে ফেরার পথে খাদে পড়ে দুই পর্যটক নিহত 

ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।

১৪:১০ ৩১ জুলাই ২০২৬

বেলুচিস্তানের দুই কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪

বিস্ফোরণের পরপরই বেলুচিস্তান প্রাদেশিক সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার উদ্ধারকারী দলের সদস্যরা জানান, নিখোঁজদের উদ্ধার এবং সব মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

১৩:৪৩ ৩১ জুলাই ২০২৬

কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বাড়ছে পেঁয়াজ ও ডিমের দামও

সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুকুল মিয়া বলেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এটি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও তার আগের সপ্তাহে ছিল ১৮০ থেকে ২০০ টাকা।

১৩:১২ ৩১ জুলাই ২০২৬

চিপসের প্যাকেট অর্ধেক খালি থাকে কেন?

চিপসের প্যাকেটে সাধারণ বাতাস নয়, ভরা থাকে নাইট্রোজেন গ্যাস। এটি বর্ণহীন, গন্ধহীন এবং নিষ্ক্রিয় একটি গ্যাস। আমরা যে বাতাসে শ্বাস নিই, তার প্রায় ৭৮ শতাংশই নাইট্রোজেন। এই গ্যাস খাবারের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না।

১২:৪১ ৩১ জুলাই ২০২৬

খলিলুর রহমানকে ৫ বক্স আম উপহার পাঠালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক নোটে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এ আম পাঠিয়েছেন।

১২:১১ ৩১ জুলাই ২০২৬

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন- ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

১১:৩৯ ৩১ জুলাই ২০২৬