সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ভূমি অফিস, আধাঘণ্টা অপেক্ষায় প্রতিমন্ত্রী
অফিসে তালা ও কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আধাঘণ্টা বারান্দায় বসে অপেক্ষা করেন। জনগণের সেবায় অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।১৬:১৫ ৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্ভাব্য কোনো সংকট মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।১৫:৪৮ ৪ মার্চ ২০২৬
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আরও একদিনের ছুটির প্রস্তাব
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ কমাতে ১৮ মার্চ একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, এতে ধাপে ধাপে যাতায়াত সম্ভব হবে, ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমবে।১৫:২৮ ৪ মার্চ ২০২৬
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।১৫:০৯ ৪ মার্চ ২০২৬
দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে বাজারের চাহিদাভিত্তিক ও আধুনিক করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ এবং কারিকুলাম সংস্কারের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দক্ষ মানবসম্পদ গঠনে ব্যবহারিক প্রশিক্ষণ বাড়ানো, কেপিআই পর্যালোচনা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে জনশক্তি পাঠাতে সমন্বয় জোরদারের কথাও জানান তিনি।১৫:০৫ ৪ মার্চ ২০২৬
চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, ঢাকা থেকে অভিযান শুরু হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।১৪:৩৬ ৪ মার্চ ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেবে সরকার: চিফ প্রসিকিউটর
গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি অনলাইনে প্রকাশ করা হয়। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।১৪:০৪ ৪ মার্চ ২০২৬
সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালের দৌরাত্ম্য রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগাভাগি, ট্রলি ব্যবসাসহ সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে।১৩:৩৯ ৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।১৩:১৩ ৪ মার্চ ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর
সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এদিন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া`র কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।১২:৫২ ৪ মার্চ ২০২৬
দেশের সোনার দাম কমলো ভরিতে ৯,২১৪ টাকা
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে সোনার মূল্য: ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা, ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা।১২:২৪ ৪ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
তার সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।১২:০২ ৪ মার্চ ২০২৬
আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট
দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় পৌঁছাবে।১১:৪৩ ৪ মার্চ ২০২৬
সহশিল্পীকে মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা
তিনি আরও বলেন, অথৈ হয়তো লাইভে এমন উপস্থাপন করেছেন যে মনে হচ্ছে আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই হয়নি। যা করেছি, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্ট অনুযায়ী করা হয়েছে। ইম্প্রোভাইজেশনও চরিত্রের মধ্যে থেকেই হয়েছে।১১:২৯ ৪ মার্চ ২০২৬
২১ বাংলাদেশি বাদ, দ্য হান্ড্রেড নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ
নিলামে মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) ক্যাটাগরিতে, আর রিশাদ হোসেনের মূল্য ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজনে এই দুই খেলোয়াড়কে দলে ভেড়াতে বিড করতে পারবে।১১:০০ ৪ মার্চ ২০২৬
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত হন। তিনি ২০১৩ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের একজন ছিলেন।১০:২৭ ৪ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলবে: গভর্নর
মুস্তাকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তহবিল তছরুপের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে।১০:০০ ৪ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে
বুধবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।০৯:৩৮ ৪ মার্চ ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে
এর আগে বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, ৮৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এবং তাকে ইমাম রেজা মাজারে এ সমাহিত করা হবে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।০৯:১৮ ৪ মার্চ ২০২৬
ইসরায়েলকে রুখতে ইরানকে ক্ষেপণাস্ত্র সহায়তার প্রতিশ্রুতি কিমের
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে তেহরানকে ক্ষেপণাস্ত্র সহায়তার প্রস্তাব দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিকে ইরানে মার্কিন সেনার প্রাণহানি বৃদ্ধি এবং রিয়াদ ও দুবাইয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবির প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতি এখন এক ভয়াবহ বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে।২১:৩৯ ৩ মার্চ ২০২৬
রেমিট্যান্সের জোয়ারে ৩৫ বিলিয়ন ছাড়াল রিজার্ভ
রেমিট্যান্সের উচ্চপ্রবাহে দেশের গ্রস রিজার্ভ ৩৫.৩২ বিলিয়ন এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩০.৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় আসায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ শক্তিশালী হচ্ছে।২১:১৪ ৩ মার্চ ২০২৬
শুটিং সেটে তানজিন তিশার তাণ্ডব: সহশিল্পীকে মারধরের অভিযোগ
শুটিং সেটে পুরনো ব্যক্তিগত আক্রোশ থেকে সহশিল্পী সামিয়া অথৈকে দফায় দফায় মারধর ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অকথ্য গালিগালাজ ও অস্বাভাবিক আচরণের বর্ণনা দিয়ে ভুক্তভোগী অভিনেত্রী ফেসবুক লাইভে এই নজিরবিহীন ঘটনার বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।২০:৫৯ ৩ মার্চ ২০২৬
সীতাকুণ্ডে শিশু ইরাকে গলা কেটে হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব আলমকে গ্রেফতার করেছে পুলিশ। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে শিশুটির মৃত্যু হওয়ায় পূর্বের অপহরণ ও হত্যাচেষ্টা মামলাটি এখন সরাসরি হত্যা মামলায় রূপান্তরিত হচ্ছে।২০:৩২ ৩ মার্চ ২০২৬
মোটা চালের দাম নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
মোটা চালের দাম কমাতে এবং নিজের নামে টাঙানো অভিনন্দন বিলবোর্ড দ্রুত অপসারণে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সমুদ্রসীমায় জলদস্যুতা রোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন তিনি।২০:১৪ ৩ মার্চ ২০২৬
























