News Bangladesh

যুক্তরাষ্ট্রের ঢাল হলে যুদ্ধের আগুনে পুড়বে মুসলিম দেশগুলো: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা বা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করা দেশগুলোকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে মুসলিম দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার কথা বলেছে তেহরান।

০৯:৪৩ ২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বে তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। একই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

০৯:১০ ২ আগস্ট ২০২৬

‘গ্যাসের মূল্য বৃদ্ধির সংবাদ সঠিক নয়’

বর্তমানে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই; এ-সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে সরকার। গুজবে বিভ্রান্ত না হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী ও পেট্রোবাংলা।

০৮:৩১ ২ আগস্ট ২০২৬

চীনের এআই জোটে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীরকরণ; বৈশ্বিকভাবে ডিজিটাল বিভক্তি কমিয়ে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের প্রসার; বৈশ্বিক এআইয়ে অগ্রগতির ক্ষেত্রে উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশকে সমর্থন এবং নতুন ও ক্রমবিকাশমান এই প্রযুক্তি যেন মানুষের জন্য উপকারী ও নিরাপদ থাকতে পারে, সে লক্ষ্য নিয়ে এআই রেগুলেশন

১৯:৪৯ ১ আগস্ট ২০২৬

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সরকারের সকল দপ্তর মিলে সামনের দিনগুলোতে নিশ্চিত করবে যেন বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। এর মাধ্যমে ইমপোর্ট-এক্সপোর্ট আরও ফাস্ট ও ত্বরান্বিত হবে

১৯:৪১ ১ আগস্ট ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন। তিনি ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন।  

শনিবার

১৮:১২ ১ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে

১৮:০০ ১ আগস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের

আগামী দিনে বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে

১৭:৫৬ ১ আগস্ট ২০২৬

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

প্যারাসাইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি-স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

১৬:২০ ১ আগস্ট ২০২৬

৬ বছরে রাজধানীর সড়কে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৮৪ জন

এর মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। নিহতদের ৪২ দশমিক ৭৭ শতাংশ পথচারী, ৩৮ দশমিক ৭২ শতাংশ মোটরসাইকেল আরোহী এবং ১৮ দশমিক ৪৯ শতাংশ বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী ছিলেন

১৬:০৪ ১ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এর আগে সকাল সাড়ে ১০টার পর রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর কার্যালয়ে পৌঁছান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং টিএফআই সেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা। এসময় তারা র‍্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন।

১৫:০১ ১ আগস্ট ২০২৬

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, ঘটনাস্থলে পুলিশ, সিটিটিসি এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

১৪:৪২ ১ আগস্ট ২০২৬

চিজ-পিজা, বার্গার ও পোড়া তেলের খাবার খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেয়ার কারণেই শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। শুধু দিবস পালন নয়, সারা বছর গ্রাম পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

১৪:২৪ ১ আগস্ট ২০২৬

টানা ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

রবিবার (২ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৩:৫১ ১ আগস্ট ২০২৬

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের বিভিন্ন স্মারক, আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং আন্দোলনের নানা নিদর্শন। পাশাপাশি বিগত ১৭ বছরের স্বৈরশাসনের বিভিন্ন আলামতও জাদুঘরে স্থান পেয়েছে।

১৩:৩২ ১ আগস্ট ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ সার্জিও গরের

এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

১৩:০৩ ১ আগস্ট ২০২৬

চাকরি দেবে নগদ, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ প্রভিডেন্ট ফান্ড সুবিধা

তাদের আইটি/সার্ভিস ডেলিভারি বিভাগে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। হেড অব সার্ভিস প্ল্যানিং অ্যান্ড ডেলিভারি পদে এই নিয়োগ হবে। আবেদনকারী অবশ্যই কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হবেন। এছাড়া, প্রার্থীর অফিসিয়াল কর্মঘণ্টার বাইরে জরুরি প্রোডাকশন ক্যাটাগরিতে লিডারশিপ সাপোর্ট দেওয়ার মানসিকতাও থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১২:৩৬ ১ আগস্ট ২০২৬

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

১২:১০ ১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত

এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ নেন।

১১:২৯ ১ আগস্ট ২০২৬

চিপ সংকটে উৎপাদন ব্যাহত, সতর্ক বার্তা দিল অ্যাপল

এর মধ্যে আইফোন বিক্রি ২১ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৫ হাজার ৪২৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ম্যাক কম্পিউটার বিক্রি প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৫ কোটি ডলারে পৌঁছালেও আইপ্যাড বিক্রি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

১০:৫৫ ১ আগস্ট ২০২৬

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।

১০:৩১ ১ আগস্ট ২০২৬

মুক্তির প্রথম দিনেই ৭২ কোটি টাকা আয়, রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান’

ভাষাভিত্তিক আয়ের দিক থেকে ইংরেজি সংস্করণ সবচেয়ে এগিয়ে। এটি প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। হিন্দি ডাব সংস্করণের আয় প্রায় ২২ কোটি টাকা। এছাড়া তামিল সংস্করণ প্রায় ৩ কোটি এবং তেলেগু সংস্করণ প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করেছে।

০৯:৫৫ ১ আগস্ট ২০২৬

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

এফএর তথ্য অনুযায়ী, ফুটবল এজেন্ট ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্থিক লেনদেন এবং খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম ভঙ্গের ঘটনা ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ঘটে। অধিকাংশ অনিয়মই সাবেক মালিক রোমান আব্রামোভিচের মালিকানাকালে, বিশেষ করে ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে সংঘটিত হয়।

০৯:২৯ ১ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে। এ লক্ষ্যে গত ২৫ জুলাই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

০৯:০৬ ১ আগস্ট ২০২৬