সালিশের মারধরে আহত যুবকের মৃত্যু, বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ
ওই ঘটনার অপমান সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়১৫:২০ ৪ আগস্ট ২০২৬
টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।১৫:০৩ ৪ আগস্ট ২০২৬
হামের চিকিৎসায় ঋণ নিচ্ছে ১০ পরিবারের ৯টি: জরিপ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। চলতি বছরের মে ও জুন মাসে দেশের ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর পরিচালিত এ মূল্যায়নে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি আক্রান্ত পরিবারগুলোর সামাজিক ও মানবিক সংকটের চিত্র উঠে এসেছে।১৪:৩৭ ৪ আগস্ট ২০২৬
গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা১৪:২৯ ৪ আগস্ট ২০২৬
৫ আগস্ট ঘিরে সারা দেশে র্যাবের কড়া নিরাপত্তা
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আগাম তথ্য সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।১৪:০৮ ৪ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, ১৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড,১৩:৪৫ ৪ আগস্ট ২০২৬
ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল বিরল কালোমুখ হনুমান
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খাদ্যের সন্ধানে বের হওয়া হনুমানটি কাঁধে আঘাত নিয়ে ত্রিমোহিনী মোড় এলাকায় এসে একটি দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা খাবার দিলেও শুরুতে কিছু খাচ্ছিল না।১৩:৪২ ৪ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনটি সচল করা সম্ভব হবে১৩:৩৬ ৪ আগস্ট ২০২৬
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, উদ্বোধনের পর জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে।১২:৫৭ ৪ আগস্ট ২০২৬
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী: প্রতিমন্ত্রী নুর
নুর বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। বর্তমানে বিভিন্নভাবে ভিডিও ও ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকারি দল ও জোটের নেতাদের নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।১২:২৩ ৪ আগস্ট ২০২৬
৫ আগস্ট পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা
চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।১১:৫০ ৪ আগস্ট ২০২৬
জুলাই স্মরণে আজ বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।১১:১৮ ৪ আগস্ট ২০২৬
ভুল ই-মেইল পাঠানো ঠেকাতে জিমেইলে নতুন সতর্কবার্তা
গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি গোপন অনুলিপি (বিসিসি) হিসেবে পাওয়া ই-মেইলের উত্তর দিতে গিয়ে সবাইকে উত্তর অপশন নির্বাচন করেন, তাহলে জিমেইল পর্দার ওপরে হলুদ রঙের একটি সতর্কবার্তা দেখাবে। এতে বার্তা পাঠানোর আগে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ পাবেন ব্যবহারকারী।১০:৫১ ৪ আগস্ট ২০২৬
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২২
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানিয়েছেন, গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।১০:১৯ ৪ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট তিন কনফেডারেশন, ফিফা অচলের হুঁশিয়ারি
প্রতিবেদনেবলা হয়েছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার কার্যক্রম অচল করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই তিন কনফেডারেশন। প্রয়োজনে তারা ফিফার আনুষ্ঠানিক কার্যক্রম বয়কট এবং নিজেদের উদ্যোগে বিকল্প আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের কথাও বিবেচনা করছে।০৯:৫২ ৪ আগস্ট ২০২৬
ভক্তের ক্যামেরায় ধরা পড়ল ‘কিং’-এর লুকে শাহরুখ!
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিং সিনেমায় শাহরুখ খানকে ধূসর চুলের এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।০৯:৩০ ৪ আগস্ট ২০২৬
রাজধানীতে স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত
এদিকে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।০৯:০৭ ৪ আগস্ট ২০২৬
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন নৌ কমান্ডার
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের কয়েক দিনের মধ্যেই অ্যাডমিরাল কোহলারের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এটি ঢাকা-ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত বহন করে।০৮:৪৫ ৪ আগস্ট ২০২৬
মন্ত্রিসভায় অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
সরকার জানিয়েছে, মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি-স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো তৈরি হবে।০৮:২৬ ৪ আগস্ট ২০২৬
‘হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে’
পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ২০:১১ ৩ আগস্ট ২০২৬
কোরিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বাংলাদেশে জাহাজ নির্মাণ, খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে অত্যন্ত দক্ষ। বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বাংলাদেশি১৯:৩৮ ৩ আগস্ট ২০২৬
‘শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবে কি না, ভারতকে স্পষ্ট করতে হবে’
তারা আশা করে না যে ভারতে অবস্থানরত কোনো পলাতক আসামি রাজনৈতিক বক্তব্য দেবে এবং এমন কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এখন আলোচিত অনলাইন অনুষ্ঠান বা অন্য কোনো কর্মসূচিকে ভারত সরকার সমর্থন করে কি না, সেটি ভারত সরকারকেই স্পষ্ট করতে হবে১৯:২২ ৩ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন১৮:৩২ ৩ আগস্ট ২০২৬
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, থাকছেন সাকিব আল হাসান
ভারতের মাটিতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এ ধরনের রাজনৈতিক বা ভার্চুয়াল কর্মকাণ্ড এবং এতে অন্য কারও অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে ভারত সরকারের স্পষ্ট অবস্থানও জানতে চেয়েছে বাংলাদেশ সরকার১৮:১৭ ৩ আগস্ট ২০২৬
























