জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৬, ৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৩, ৪ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাফিজুর বলেন, “রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”

আরও পড়ুন: রাজধানীতে স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

এদিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, “পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনটি সচল করা সম্ভব হবে।”

ট্রেনটি ইতোমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান প্রকৌশলী আহসানুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়