বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগ করতে চান মালয়েশীয় উদ্যোক্তারা
অনুষ্ঠানে কেসিসিআইয়ের সভাপতি জেফরি তান বলেন, মালয়েশিয়া বর্তমানে শ্রমঘন শিল্প থেকে তথ্যপ্রযুক্তিনির্ভর শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে মালয়েশিয়ার উদ্যোক্তারা এখানে বিনিয়োগে আগ্রহী হতে পারেন।