ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, নাবিলার আত্মউপলব্ধি
মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত
দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। কাজ ও চরিত্র নির্বাচনে বরাবরই সচেতন এই অভিনেত্রী।
জীবন ও যাপন নিয়েও সচেতন নাবিলা। সময়ের সঙ্গে ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবেন, নিজের ভালো-মন্দের হিসাবও কষেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনই এক আত্মউপলব্ধির কথা জানিয়েছেন তিনি।
একটি ছবি পোস্ট করে নাবিলা লিখেছেন, আজকাল খুব সেলফ রিফ্লেকশন হয়। প্রায়ই ভাবি, জীবনে কখন, কোথায় ভুল করেছি। বেশিরভাগ সময় আমার ভুলগুলোর কারণ ও দায় একা আমার ওপরই যে শুধু বর্তায়, তা নয়। কিন্তু যে কারণেই হোক, ভুল যদি আমার দ্বারাও হয়ে থাকে, তাহলে তার দায় আমার নিতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।
জীবনে কোনো ভুল হয়ে থাকলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত বলে মনে করেন নাবিলা। তিনি লিখেছেন, জীবন খুব ছোট; পরে যেন মনে না হয়, আমি সময় থাকতে ক্ষমা চেয়ে যেতে পারিনি।
পোস্টের সঙ্গে অনুসারীদের উদ্দেশে একটি প্রশ্নও রাখেন এই অভিনেত্রী,আপনারও কি এরকম আত্ম-উপলব্ধি হয়?
নাবিলার প্রশ্নে সাড়া দিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, হ্যাঁ, মাঝে মাঝে খুব ভাবি, কাকে কষ্ট দিলাম, কাকে একটা সরি বলা প্রয়োজন। আরেকজন লিখেছেন, হ্যাঁ, আমারও এমন আত্মউপলব্ধি হয়। সময়ের সঙ্গে নিজের ভুলগুলো বুঝতে শেখা যায়।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নাবিলাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সিনেমায়। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার সূত্র ধরে নির্মিত সিনেমাটিতে কবির জীবনের কিছু দিক তুলে ধরা হয়েছে। এতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।আগস্টের প্রথম ৮ দিনে প্রবাসী আয় এলো ৯১৫ মিলিয়ন ডলার
নিউজবাংলাদেশ.কম/এসবি








