ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৫১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ২৬৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৪০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
মাসভিত্তিক হিসাবে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আগস্টের প্রথম নয় দিনে মারা গেছেন আরও সাতজন।
ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








