স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৪, ৯ আগস্ট ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে ৩ শিশু। একই সময়ে নতুন করে হামের উপসর্গসহ আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৬৩ জন।

রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়ে মারা গেছে আরও ৯৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষায় ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট ১৭ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।

আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৬৬

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়