দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বাজুসের নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে তৃতীয় দফা দাম বাড়ায় ক্রেতাদের ব্যয় আরও বাড়ল; ১৩ আগস্ট সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর।