স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে প্রস্তুতিমূলক বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে প্রস্তুতিমূলক বৈঠক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। 

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।

নির্বাচনের কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।

আরও পড়ুন: সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখবে শিক্ষার্থীরা

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী করণীয় ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে। একই সঙ্গে নির্বাচনের মূল কার্যক্রম চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়