স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

টানা ৭ দিনের ছুটির সুযোগ

টানা ৭ দিনের ছুটির সুযোগ

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ জন্য ২২ অক্টোবর এক দিনের ছুটি নিতে হবে তাঁদের।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে তাঁরা এ ছুটি নিতে পারবেন।

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি পাবেন।

এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করার সুযোগ তৈরি হবে।

তবে এই ঐচ্ছিক ছুটির সুবিধা কেবল সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা এ দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন না।

আরও পড়ুন: দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দুর্গাপূজার সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় কিছু শাখা বা নির্দিষ্ট ব্যাংকিং সেবা চালু থাকতে পারে।

এ ছাড়া এটিএম বুথ, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত চালু থাকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়