মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের ডিভিশন ওয়ানের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।১৭:৪৯ ২৮ সেপ্টেম্বর ২০২৬
হামে একদিনে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ১,০৯৯
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, এতে ১৫ মার্চ থেকে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে; এ পর্যন্ত উপসর্গ শনাক্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের।১৭:৩২ ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এটি ছিল বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করেছেন১৭:১৪ ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবির
সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে। এই সফর নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে১৭:১০ ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার
হরমুজ প্রণালির অস্থিরতার কারণে বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কাতারএনার্জি। কাতারের সরবরাহ কমে যাওয়ায় বিকল্প উৎস ও স্পট মার্কেটের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে, যা জ্বালানি ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি করছে।১৬:২৯ ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতেই চলছে চিকিৎসাসেবা
আগামী ১ সপ্তাহের মধ্যে স্বাভাবিক কার্যক্রম চালু হবে। এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে গ্যাস-বিদ্যুৎ না থাকায় কার্যক্রম চালাতে বেশ বেগ হতে হচ্ছে১৬:২৩ ২৮ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টি মাথায় নিয়েই এশিয়ান গেমসে বাংলাদেশের প্রস্তুতি
জাপানে বৃষ্টি ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আবহাওয়ার ৬০ শতাংশ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মাঠে নামবেন লিটন-হৃদয়রা।১৫:৫৬ ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘অব্যবস্থাপনা-গাফিলতি বিন্দুমাত্র বরদাশত করা হবে না’
বাসসেবায় অনিয়ম, গাফিলতি ও অসহযোগিতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সেবার মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।১৫:৩৪ ২৮ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ইমাম পাবেন ২০ হাজার টাকা, মুয়াজ্জিন ১৫ হাজার
সব মডেল মসজিদের আর্থিক সক্ষমতা রয়েছে, সেসব মসজিদ কমিটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ অনুযায়ী সংশ্লিষ্ট পদে নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা দিতে পারবে। এ ক্ষেত্রে ইমামের বেতন গ্রেড-১০, মুয়াজ্জিনের গ্রেড-১৬ এবং খাদিমের গ্রেড-১৮ নির্ধারণ করা হয়েছে। খতিব ও নিরাপত্তা প্রহরীর পদ চুক্তিভিত্তিক থাকবে১৫:৩০ ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। এক বিবৃতিতে তিনি বলেন, দেশবাসী তার মাতৃসুলভ ভূমিকা ও অবদানের কথা সবসময় স্মরণ করবে। এ সময় মাহাথির মোহাম্মদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান আনোয়ার ইব্রাহিম।১৫:০০ ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করেছে বর্তমান সরকার।১৪:৪১ ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।১৪:১৬ ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোন সাংবাদিক সাইবার আইনের শিকার হোক চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী
যাতে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার কোন সাংবাদিক অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য একটা প্রস্তাবও এখানে করা হয়েছে যে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে১৪:০২ ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।১৩:৫৩ ২৮ সেপ্টেম্বর ২০২৬
খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ উদ্বোধন
পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ২টি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট টিয়াখালী-৪ নির্মিত হয়। Navnautic Private Limited, Singapore-এর নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে নির্মিত টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩.৮ মাইল১৩:৫১ ২৮ সেপ্টেম্বর ২০২৬
টয়লেটে যাওয়ার কথা বলে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য
পুলিশ জানায়, ঢাকা থেকে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছানোর পর প্রিজন ভ্যানে থাকা পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তিনি।১৩:২৭ ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমলো সোনার দাম
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।১২:৫৭ ২৮ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত জটিল এক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন (ইউইউভি) জব্দ করা হয়েছে।১২:২৮ ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্মার্ট নারীর ব্যাগে যা যা থাকা জরুরি
এই গতিময় পথচলায় নারীর বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকে ছোট্ট একটি ব্যাগ। এটি শুধু ফ্যাশন বা স্টাইলের অনুষঙ্গ নয়; প্রয়োজনের সময় হয়ে উঠতে পারে আত্মনির্ভরতার গুরুত্বপূর্ণ সহায়ক। সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ব্যাগে রাখা যায় এমন কিছু জরুরি সামগ্রী, যা হঠাৎ কোনো পরিস্থিতি সামাল দিতে কাজে আসতে পারে।১১:৫৭ ২৮ সেপ্টেম্বর ২০২৬
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৭
ড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের ভাষ্য, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়১১:৩০ ২৮ সেপ্টেম্বর ২০২৬
এআই নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের আহ্বান বিল গেটসের
গেটসের আশঙ্কা, অত্যন্ত শক্তিশালী এআই প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। তার মতে, প্রযুক্তিটির সক্ষমতা যত বাড়ছে, এর সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে তত বেশি সতর্কতা প্রয়োজন।১০:৫৬ ২৮ সেপ্টেম্বর ২০২৬
নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস
বৈঠকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোও যথাসম্ভব সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।১০:২৫ ২৮ সেপ্টেম্বর ২০২৬
তিন দিনেই ১০০ কোটির ক্লাবে নানির ‘দ্য প্যারাডাইস’
বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে সিনেমাটি নিট ১৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এতে দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৯০ কোটি ৫০ লাখ রুপি। আর ভারতীয় বাজারে নিট আয় হয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি।০৯:৫৭ ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধস এবং তুষারপাতের ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এসব এলাকায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।০৯:২৭ ২৮ সেপ্টেম্বর ২০২৬

























