স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৪ আগস্ট ২০২৬

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস

ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ৫০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন।

প্যারিসে পুরোনো গুরু লুইস এনরিকেকে আবারও ডাগআউটে পেলেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। স্পেন জাতীয় দলে এনরিকের অধীনেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন তোরেস।

আরও পড়ুন: বাংলাদেশি পেসারদের তাণ্ডবে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। বার্সার হয়ে ২০০-এর বেশি ম্যাচ খেলে ৬৫টি গোল করেছেন তোরেস। গত মৌসুমেও ক্লাবটির হয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

সর্বশেষ

পাঠকপ্রিয়