রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় পার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র
ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এসময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রে প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
এদিকে, আসন্ন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








