স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৬, ১২ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। এ কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের সময় মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করতে পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছুই বাদ রাখেননি।

আরও পড়ুন: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার হওয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শেখ হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম মেনে নিতে পারেননি। জনগণের প্রতিরোধের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়