শুটিংয়ে নথ গিলে ফেললেন শেহনাজ
ছবি: সংগৃহীত
শুটিং সেটে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় অভিনয়শিল্পীদের। এবার তেমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। দৌড়ানোর দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ তার নাকের নথ মুখের ভেতর চলে যায়। পরে অসাবধানতাবশত সেটি গিলে ফেলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন বিগ বস ১৩খ্যাত এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, শট দেওয়ার সময় আচমকাই নথটি মুখে চলে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান শেহনাজ। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা।
ভিডিওতে দেখা যায়, শেহনাজের গলায় আটকে যাওয়া বস্তু বের করার চেষ্টা করেন সৌরভ। এ সময় তিনি শেহনাজের পিঠে চাপড় দিতে থাকেন। পরে পরিস্থিতি সামলে নেন শেহনাজ।
ঘটনার পরও শুটিং বন্ধ না করে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। তার এই মনোভাব প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে কাজের প্রতি শেহনাজের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসাও করেছেন অনেকে।
ভক্তরা প্রিয় তারকার স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে পেশাগতভাবে ব্যস্ত সময় পার করছেন শেহনাজ গিল। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত পাঞ্জাবি সিনেমা ইশকনামা। পাশাপাশি সিং ভার্সেস কৌর ২ ও সব ফার্স্ট ক্লাসসহ আরও কয়েকটি আলোচিত প্রজেক্টে কাজ করছেন তিনি।
আরও পড়ুন: ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, নাবিলার আত্মউপলব্ধি
পর্দার কাজের প্রতি শেহনাজের ধারাবাহিক নিষ্ঠা তাকে দর্শক ও অনুরাগীদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








