স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১৬, ১০ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৯ আগস্ট) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, ১২ জনই নওগাঁর

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়