আগস্টের প্রথম ৮ দিনে প্রবাসী আয় এলো ৯১৫ মিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আগস্ট মাসের প্রথম আট দিনেই দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকেরপ্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের ৬ থেকে ৮ আগস্ট এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে ৪ ও ৫ আগস্ট দুই দিনে এসেছে ১৯৬ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্সের এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
আরও পড়ুন: জেট ফুয়েলের দাম বাড়লো
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








