ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার
টিসিবি জানিয়েছে, এ ট্রাক সেলের মাধ্যমে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে, যা থেকে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এজন্য টিসিবির স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না।