রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায়  পৌঁছেছেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, জুবাইদা লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।

চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার দায়িত্বে তিনি ঢাকায় এসেছেন। তবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে এখনো দেশে পৌঁছায়নি, ফলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা পিছিয়ে গেছে।

আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো

জানানো হয়েছে, জুবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বর্তমানে খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, যা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়