স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

তেলের দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প কোনো প্রস্তাব না দিয়ে বিরোধী দল লংমার্চ করছে। তারা যে ভাষায় কথা বলছে, তা সমীচীন নয়। গ্যাস ও বিদ্যুতের সংকট কাটাতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিরোধীরা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিরোধীরা ষড়যন্ত্র করছে। এক দফা কর্মসূচি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। তবে আওয়ামী লীগের মতো করে বিএনপি তা প্রতিহত করবে না। গণতান্ত্রিক সরকারের কাছে সন্ত্রাস প্রতিহত করা কঠিন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী জানান, পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

তিনি আরও বলেন, প্রশাসনের ভেতর থেকেও কেউ কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়