বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কন্যা দিবস নিয়ে কৃতি শ্যাননের পোস্ট

কন্যা দিবস নিয়ে কৃতি শ্যাননের পোস্ট

ছবি: সংগৃহীত

যে দিন কোনও মেয়ে কোনও প্রকাশ্য জায়গায় শুধুমাত্র নিজের মতো করে থাকতে পারবে, তাকে আর এই হিসাব কষতে হবে না যে, সে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে কি না, সে দিনই আমাদের কন্যাদিবস উদ্‌যাপন করা উচিত।

কন্যাদিবস উপলক্ষে নারীদের নিরাপত্তা নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী কৃতি সেনন। 

রাতে একা বাড়ি ফেরার সময় মহিলারা যে ভয় এবং উদ্বেগের মধ্যে থাকেন, সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন কৃতি। একা হাঁটার সময় বারবার পিছনে ফিরে তাকানো, নিরাপদে বাড়ি পৌঁছোতে পারবেন কি না তা নিয়ে চিন্তা করা— এই অভিজ্ঞতাগুলির কথাই তুলে ধরেছেন তিনি। এমনকি বাড়ি ফেরার পথে ফোনের চার্জ শেষ হয়ে গেলেও একা যাতায়াত করা মহিলাদের উদ্বেগ বেড়ে যায় বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

কৃতির বলেছেন, কন্যাদিবস তখনই সার্থক হবে, যখন মহিলারা রাতে একা বাড়ি ফিরতে পারবেন, অন্ধকার নামার পরেও পার্কে বসতে পারবেন, নিজেদের পছন্দের পোশাক পরতে পারবেন এবং কোনও ভয় ছাড়াই গণপরিবহণ ব্যবহার করতে পারবেন। 

আরও পড়ুন: অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রইদ

একদিন এমন একটি পৃথিবী তৈরি হবে, যখন কোনও মেয়ে একা যাতায়াত করার সময় শুধু অন্যদের আশ্বস্ত করার জন্য বাড়িতে ফোন বা মেসেজ করতে বাধ্য হবে না। এমন আশা প্রকাশ করেন কৃতি শ্যানন।

বার্তার শেষে অভিনেত্রী লেখেন, এমন একটি পৃথিবীই মেয়েদের প্রাপ্য এবং সমাজেরও তাদের প্রতি সেই দায়িত্ব রয়েছে।

সম্প্রতি পোশাক-বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। রাখির জন্য একটি সংস্থার বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে কটাক্ষের ঝড় বয়ে যায় সমাজমাধ্যমে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়