স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা: সিইসি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।  

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে। সে সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একই ভাবে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কাজ করবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। 

আরও পড়ূন: সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

তফসিল অনুযায়ী, আজ (রবিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়