স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৩ হাজার ৬৯৪ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন করে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জনসচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম গুরুত্বপূর্ণ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়