ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,৪৩২
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে।
এর আগে ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। পরে সন্ধ্যায় সংশোধিত প্রতিবেদনে নতুন এই মৃত্যুর সংখ্যা প্রকাশ করে অধিদপ্তর।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫৫, সেপ্টেম্বরে মৃত্যু ১১৪
অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে পাঁচজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭১ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬৬ হাজার ২৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








