স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৭, ৯ আগস্ট ২০২৬

জেট ফুয়েলের দাম বাড়লো

জেট ফুয়েলের দাম বাড়লো

ছবি: সংগৃহীত

বিমান উড্ডয়নে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: আবারও বাড়লো সোনার দাম

আগস্টে নতুন করে দাম বাড়ানোর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম আগের তুলনায় ২৮ টাকা ৫৩ পয়সা বেড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়