স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৫৫, ১৪ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া-মিলাদ করবে বিএনপি

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া-মিলাদ করবে বিএনপি

ফাইল ছবি

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা এবং অন্যান্য প্রশাসনিক পর্যায়ে বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: হাসিনার দেশে ফিরে রাজনীতির ঘোষণা মামার বাড়ির আবদার: রিজভী

দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়