News Bangladesh

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

এর আগে বৃহস্পতিবার বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশের বেশি কমেছিল। তবে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দামও প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে

১০:৫৩ ১৪ আগস্ট ২০২৬

হাসিনার দেশে ফিরে রাজনীতির ঘোষণা ‘মামার বাড়ির আবদার’: রিজভী

রিজভী বলেন, বর্তমান সরকার ন্যায়-নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার। বিগত সময়ে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, দেশের সাধারণ মানুষ তাদের বিচার দেখতে চায়। শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

১০:২৩ ১৪ আগস্ট ২০২৬

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ করব: তানজিন তিশা

আদালত প্রাঙ্গণে তিশা বলেন, তার বিরুদ্ধে অভিযোগকারী একজন নারী। ওই নারীর স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত অনেক তথ্য তার কাছে রয়েছে, যা সময়মতো প্রকাশ্যে আনবেন বলেও জানান তিনি।

০৯:৫২ ১৪ আগস্ট ২০২৬

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস

প্যারিসে পুরোনো গুরু লুইস এনরিকেকে আবারও ডাগআউটে পেলেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। স্পেন জাতীয় দলে এনরিকের অধীনেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন তোরেস।

০৯:২৫ ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি চালকদের সড়ক অবরোধ

চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।

০৯:০৬ ১৪ আগস্ট ২০২৬

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

০৮:৩৮ ১৪ আগস্ট ২০২৬

বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

সভায় উল্লেখ করা হয় যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে। প্রয়োজনে নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া উগ্রবাদী ও জঙ্গিবাদী তৎপরতা রোধে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

০৮:২২ ১৪ আগস্ট ২০২৬

‘জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে’

এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা কাজ করছেন। তবে, মেরামত শেষে নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করতে হবে। কারিগরি সমন্বয়ের জন্য তখন পুরো সিস্টেমটি টানা ৭২ ঘণ্টা বা তিন দিন বন্ধ রাখা লাগবে, যার প্রভাবে সাময়িকভাবে দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দেবে

১৯:৩০ ১৩ আগস্ট ২০২৬

সকল দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে সব সফরই হবে। সেটা দেখা যাক

১৯:০৬ ১৩ আগস্ট ২০২৬

হামের উপসর্গে নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৯১টি শিশুর

১৭:২৩ ১৩ আগস্ট ২০২৬

তৃণমূল থেকে সর্বোচ্চ সাংবিধানিক পদে বসছেন মির্জা ফখরুল

বিএনপির ইতিহাসের সবচেয়ে কঠিন ও সংকটময় সময়ে মির্জা ফখরুল ইসলাম দলের অন্যতম শীর্ষ নেতৃত্বের দায়িত্বে আসেন। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে বিএনপি তীব্র দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়ে

১৭:১৮ ১৩ আগস্ট ২০২৬

‘দেশে গণিতচর্চা বাড়াতে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হবে’

পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করে। তারা গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান

১৭:০৯ ১৩ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন 

প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারের নীতি-নির্ধারণী সূত্রে

১৬:০৫ ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রে প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন

১৫:৫৭ ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে রওনা হয়। পথে খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছে বাসটি লেগুনাটিকে সজোরে চাপা দেয়

১৫:৪৩ ১৩ আগস্ট ২০২৬

‘অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যে মধ্যরাতেও বিদ্যুতের চাহিদা’

অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইবাইক রাতে একযোগে চার্জ দেওয়ায় মধ্যরাতেও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে উঠছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান জোরদারের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২৯ সালের মধ্যে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা জানিয়েছে সরকার।

১৪:৫৫ ১৩ আগস্ট ২০২৬

মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭ নৌসদস্য নিহত

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের সংঘর্ষে সাতজন নিহতের দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম। তবে দাবিটির স্বাধীন বা মার্কিন কর্তৃপক্ষের নিশ্চিতকরণ মেলেনি; দীর্ঘ মোতায়েন, জীবনযাপন ও মানসিক চাপ নিয়ে রণতরীটির ক্রুদের অসন্তোষের তথ্যও সামনে এসেছে।

১৪:২২ ১৩ আগস্ট ২০২৬

দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগে দল ও সরকারে বড় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলের উত্তরসূরি নির্বাচন, মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল ও ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সব মিলিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে।

১৪:০০ ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী করেছে ক্ষমতাসীন বিএনপি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন; ২০ আগস্ট একাধিক প্রার্থী থাকলে সংসদে ভোট হওয়ার কথা রয়েছে।

১৩:৩৩ ১৩ আগস্ট ২০২৬

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তিশার জামিন

শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারণার প্রতিশ্রুতি না রাখার অভিযোগে করা প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ২০২৫ সালের নভেম্বরে দায়ের হওয়া মামলাটি ডিবির তদন্তের পর আদালতে গড়ায়; অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেছেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

১৩:১৯ ১৩ আগস্ট ২০২৬

বাংলাদেশি পেসারদের তাণ্ডবে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৫৫/৬) অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসারদের এমন আগুনে বোলিংয়ে টেস্টে বাংলাদেশের বিপক্ষে অজিদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ার দিনে চালকের আসনে রয়েছে সফরকারীরা।

১২:৫৮ ১৩ আগস্ট ২০২৬

৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটের শুনানি রোববার হতে পারে; আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ২০ আগস্টের নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরবর্তী পদক্ষেপ।

১২:২৭ ১৩ আগস্ট ২০২৬

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

বাজুসের নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে তৃতীয় দফা দাম বাড়ায় ক্রেতাদের ব্যয় আরও বাড়ল; ১৩ আগস্ট সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর।

১২:০২ ১৩ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

জামালপুরে দীর্ঘদিনের গ্যাস সংকট ও মাত্র একটি পাম্পের ওপর বিপুলসংখ্যক সিএনজির চাপের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে; দ্রুত নতুন গ্যাস পাম্প স্থাপন ও সংকটের স্থায়ী সমাধান দাবি তাদের।

১১:৩৩ ১৩ আগস্ট ২০২৬