সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেন।১৪:১৩ ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের সময় মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করতে পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছুই বাদ রাখেননি।১৩:৫৫ ১২ আগস্ট ২০২৬
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।১৩:২৯ ১২ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
প্রতিবেদনে বলা হয়, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগের তুলনায় এ দাম প্রায় ২৪ শতাংশ বেশি।১৩:০০ ১২ আগস্ট ২০২৬
খুলনার যুবককে গুলি করে হত্যা
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।১২:৩৮ ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সফর এবং নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।১২:২৪ ১২ আগস্ট ২০২৬
নিজেদের এআই নিয়োগ ব্যবস্থাই এড়িয়ে চলার পরামর্শ গুগলের
ব্লুমবার্গের হাতে আসা একটি গোপন নথিতে বলা হয়েছে, গুগলের এআই স্ক্রিনিং সিস্টেমে যোগ্য প্রার্থীর সিভি ভুলবশত বাদ পড়া কিংবা রিক্রুটারদের কাছে পৌঁছাতে দেরি হওয়ার ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি এড়াতে আবেদনকারীদের বিশেষ ওই ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে আবেদনগুলো সরাসরি মানব রিক্রুটারের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। তবে নথিতে ফর্মটির তথ্য ব্যাপকভাবে শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে।১১:০৭ ১২ আগস্ট ২০২৬
৭২ লাখ টাকার ব্যাগ-ঘড়ি নিয়ে সংসদে কঙ্গনা
বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালে সম্প্রতি কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেছিলেন। এর সঙ্গে ছিল সাদা ব্লাউজ ও হাতির দাঁতের মতো হালকা রঙের জুতা।১০:৩৩ ১২ আগস্ট ২০২৬
ইংলিশ কাউন্টিতে ডাক পেলেন শরিফুল
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চারটি ম্যাচের জন্য শরিফুলকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে কেন্ট। বিষয়টি শরিফুলের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ইংলিশ ক্লাবটির হয়ে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে। বর্তমানে সেই অনুমতির অপেক্ষায় রয়েছেন শরিফুল ও কেন্ট কর্তৃপক্ষ।১০:০৪ ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ
ব্যক্তিজীবনে আরাফাত রহমান কোকো ছিলেন সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।০৯:২৯ ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে ফিরেই মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী
এর আগে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। গত দুই দিনে বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ের তিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এবং রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।০৯:০৭ ১২ আগস্ট ২০২৬
আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থাকলেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান সম্ভব। জুলাই সনদেও সবাই বাংলাদেশি এমন বিষয় উল্লেখ রয়েছে এবং এতে সংশ্লিষ্ট সবাই স্বাক্ষর করেছেন।০৮:৪৫ ১২ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজে মার্কিন হামলা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ হামলার ঘটনা ঘটল। গত জুলাইয়ে ১৩ দিনের সংঘাতের পর হামলা অনেকটা বন্ধ ছিল। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও পরবর্তী সময়ে তা ভেঙে যায়।০৮:২০ ১২ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২৪
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ভবন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ায় এবং ২ হাজার ৭০০ জনের বেশি নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।২১:৫২ ১১ আগস্ট ২০২৬
সরকারি নিয়োগে প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা
সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ভুয়া পরীক্ষার্থী ও এআই-নির্ভর জালিয়াতি ঠেকাতে বায়োমেট্রিক শনাক্তকরণসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ দফা নির্দেশনা। আবেদন থেকে যোগদান পর্যন্ত পরিচয় যাচাই, প্রযুক্তি নিয়ন্ত্রণ, ছবি ও হাতের লেখা মিলিয়ে দেখা এবং জালিয়াতি ধরা পড়লে তাৎক্ষণিক আইনি ব্যবস্থার নির্দেশ।২১:৩৫ ১১ আগস্ট ২০২৬
‘জ্বালানি তেলে বেসরকারি বিনিয়োগ জরুরি’
সরকার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে নয়, যোগ্য সব বেসরকারি কোম্পানিকে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ দিতে সাধারণ নীতিমালা করছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি নিরাপত্তা জোরদারে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গ্যাস, এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের বহুমুখী পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।২০:৪৯ ১১ আগস্ট ২০২৬
৬১৯ কোটি টাকায় ফিরছে ৩ পাটকল
দীর্ঘদিন বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল ৬১৯ কোটি টাকা বিনিয়োগে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয়, স্টার ও প্লাটিনাম জুট মিলে উৎপাদন শুরু হলে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান এবং বছরে প্রায় ১,১৭৫ কোটি টাকার সম্ভাব্য টার্নওভার হবে।২০:১৩ ১১ আগস্ট ২০২৬
দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের
ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস অধিবেশনে অংশগ্রহণ ও দ্বিপক্ষীয় সফরের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার।১৯:৪৪ ১১ আগস্ট ২০২৬
চার দিনের স্বস্তি শেষে দেশজুড়ে আবার গ্যাস সংকট
এলএনজি সরবরাহ আবার কমে যাওয়ায় সারাদেশে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক্সিলারেটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় ফেরাতে সাময়িক বন্ধের সম্ভাবনা এবং নতুন টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও সামনে এসেছে।১৯:৩১ ১১ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধের ইতিহাস খাটো করার চক্রান্ত চলছে: রিজভী
বিএনপির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীসহ একটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো ও বিকৃত করার চেষ্টা করছে। ১৯৭১-এর চেতনা, জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড ও ২০২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে বক্তব্যের পাশাপাশি এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচির তথ্য তুলে ধরা হয়েছে।১৮:৫৮ ১১ আগস্ট ২০২৬
২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন
২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যেই অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। স্বল্পমেয়াদি এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে; কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও বিস্তারিত কার্যসূচি চূড়ান্ত হবে।১৮:২৮ ১১ আগস্ট ২০২৬
‘সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট’
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করবে নির্বাচন কমিশন; সাংবাদিকদের জন্যও থাকবে নির্ধারিত আসন। ৩৪৯ সংসদ সদস্যের ভোট শেষে সেখানেই ব্যালট গণনা করে প্রাথমিক ফল ঘোষণা করবেন সিইসি; প্রায় ৩৫ বছর পর ভোটাভুটির মুখে পড়ছে রাষ্ট্রপতি নির্বাচন।১৮:১৭ ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় এস্তোনিয়া
আলোচনায় তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এস্তোনিয়া বাংলাদেশকে ডিজিটাল পরিচয় ব্যবস্থা (ই-আইডি), নিরাপদ তথ্য বিনিময়, উদ্ভাবন ও ই-গভর্নেন্সে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়। পাশাপাশি এস্তোনিয়ার কয়েকটি ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানানো হয়।১৪:২৩ ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে প্রস্তুতিমূলক বৈঠক
নির্বাচনের কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।১৩:৫১ ১১ আগস্ট ২০২৬
























