খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল
জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।০৯:০৬ ১৫ আগস্ট ২০২৬
৭ জানুয়ারি শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। ফলাফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। সে হিসাবে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে।০৮:৪২ ১৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।০৮:২০ ১৫ আগস্ট ২০২৬
ত্রিমুখী সংকটে পিষ্ট রাজধানীবাসী, দুর্বিষহ নগরজীবন
গ্যাসের তীব্র সংকট, ঘন ঘন লোডশেডিং ও অসহনীয় যানজটে একসঙ্গে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। রান্না ও পরিবহন থেকে কর্মজীবন নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে ভোগান্তি, অনিশ্চয়তা ও সময়ের অপচয়।২২:১৩ ১৪ আগস্ট ২০২৬
এক্সিলারেট এনার্জির আপত্তিতে আটকে যায় আরামকোর এলএনজি কার্গো
এক্সিলারেট এনার্জির আপত্তি ও বৈরী আবহাওয়ার কারণে আরামকোর এলএনজি কার্গো থেকে সামিট টার্মিনালে গ্যাস স্থানান্তর করা যায়নি। কার্গো আটকে যাওয়ায় সামিটের মজুত ফুরিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়, তীব্র হয় দেশজুড়ে চলমান গ্যাস সংকট।২১:৫৪ ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও যৌথ টহল বাড়ানো হয়েছে।২১:২৮ ১৪ আগস্ট ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি, বাংলাদেশের জ্বালানিসংকট নিরসনে অতিরিক্ত জ্বালানি সরবরাহের আবেদনটিও ইতিবাচকভাবে পর্যালোচনার কথা জানিয়েছে নয়াদিল্লি।২০:৩২ ১৪ আগস্ট ২০২৬
আবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ কমেছে। কর্তৃপক্ষ দ্রুত মেরামতের মাধ্যমে আগামীকাল শনিবারের মধ্যে ইউনিটটি চালুর আশা প্রকাশ করেছে।২০:০৬ ১৪ আগস্ট ২০২৬
ছয় মাসে ৯০ থেকে ৯৫ ভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি রিজভীর
বিএনপি সরকারের প্রথম ছয় মাসে নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির অধিকাংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। তিনি জানান, কোথাও ১০০ শতাংশ, কোথাও ৯০–৯৫ শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে; বিস্তারিত অগ্রগতির পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে।১৯:৩৭ ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে গ্যাস ট্র্যাজেডি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুর্ঘটনার কারণ, নিরাপত্তা ঘাটতি ও গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্স খতিয়ে দেখার পাশাপাশি নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এসেছে।১৯:১১ ১৪ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য প্রথম ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লিতে কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে। সম্ভাব্য মোদি-তারেক বৈঠকে হাসিনার প্রত্যর্পণ, পানি, বাণিজ্য, সীমান্ত ও জ্বালানি সহযোগিতা গুরুত্ব পেতে পারে।১৮:৪৪ ১৪ আগস্ট ২০২৬
হামে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪
দেশে হাম পরিস্থিতির ভয়াবহতা অব্যাহত; ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু ও ১১৫৯ নতুন রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৮৯৪ শিশুর মৃত্যু, ১ লাখ ৪১ হাজারের বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।১৭:১৫ ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
অস্ট্রেলিয়ার বিপক্ষে মারারা ওভালে ঐতিহাসিক সেঞ্চুরি করে টেস্ট ক্যারিয়ারে স্মরণীয় এক দিন কাটিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরি এবং হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের কল্যাণে প্রথম দুই দিন শেষে ১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে রয়েছে বাংলাদেশ।১৬:৫৩ ১৪ আগস্ট ২০২৬
ঢাকায় নির্দিষ্ট অঞ্চলে চলবে অটোরিকশা, লাইসেন্সে কড়াকড়ি
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক চলাচল, লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সড়ক ও সময়ের বিধিনিষেধের পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।১৬:১০ ১৪ আগস্ট ২০২৬
ভাটিয়ারীতে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৮
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আট শ্রমিক নিহত ও অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন। গ্যাসমুক্ত না করে জাহাজ কাটার অভিযোগের পাশাপাশি ইয়ার্ডের দুর্বল নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে; দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।১৫:৪৭ ১৪ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালিতে আমিরাতের দুই তেলবাহী জাহাজে হামলা
আমিরাতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালি অতিক্রমের সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি জাহাজ হামলার শিকার হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।১৫:০১ ১৪ আগস্ট ২০২৬
পাহাড়ি জমিতে ভিয়েতনামী লংগান চাষে নতুন সম্ভাবনা
প্রিয়দর্শী জানান, এ বছর তার বাগানে লংগানের বেশ ভালো ফলন হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। সমতলে একই জাতের লংগান প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানান তিনি। স্থানীয় বাজারেও এ ফলের চাহিদা ও দাম ভালো।১৪:৩৯ ১৪ আগস্ট ২০২৬
রাজধানীর বাজারে অধিকাংশ সবজি ৮০ টাকার ওপরে
বাজারভেদে দামে কিছুটা পার্থক্য থাকলেও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৪০ টাকা কেজির মধ্যে। প্রতি কেজি পটল, বেগুন, উচ্ছে ও লতি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। ঢেঁড়স ও শসার দাম ৬০ টাকা। পেঁপে ৫০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।১৪:১৭ ১৪ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া-মিলাদ করবে বিএনপি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।১৩:৫৩ ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ শ্রমিকের মৃত্যু
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি জাহাজের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।১৩:৩১ ১৪ আগস্ট ২০২৬
৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে বিভিন্ন জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) এবং রেলওয়ে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।১২:৫৫ ১৪ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।১২:২৫ ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোরের অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত বছরের ১০ ডিসেম্বর কার্যকর হয়। শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যেই আইনটি করা হয়েছে।১১:৫৭ ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।১১:২৮ ১৪ আগস্ট ২০২৬
























