অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোরের অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত বছরের ১০ ডিসেম্বর কার্যকর হয়। শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যেই আইনটি করা হয়েছে।