বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মাকেতা
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ মালিবংওয়ে মাকেতাকে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের নতুন সহকারী কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।
জাতীয় দল ও তরুণ ক্রিকেটারদের নিয়ে দীর্ঘ কোচিং অভিজ্ঞতাসম্পন্ন মাকেতা ফিল সিমন্সের সঙ্গে কাজ শুরু করবেন আফগানিস্তান সিরিজ থেকেই।