অক্টোবরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
অক্টোবরে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখে যথাক্রমে ১৩৫, ১৫৫, ১৬০ ও ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিল্প ও বিদ্যুৎ খাতে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা করা হয়েছে।২১:৫৪ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ওসমান হাদি হলের নাম মুছে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের ফটক থেকে শহীদ ওসমান হাদি হল নামফলক সরিয়ে আগের নাম পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। সিনেটে নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় হল প্রশাসন পুরোনো নাম ব্যবহারে ফিরছে; তবে নাম মুছে ফেলার কারণ নিয়ে প্রশাসনের বক্তব্যে ভিন্নতা রয়েছে।২১:৩১ ৩০ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন ভোটারদের ট্রাম্পের নীতি প্রত্যাখ্যানের আহ্বান আইআরজিসির
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের কংগ্রেস থেকে সরিয়ে দিতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের আইআরজিসি। ইসরায়েলকে মার্কিন সমর্থন ও বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ বার্তা দিয়েছে তেহরান।২০:৪৮ ৩০ সেপ্টেম্বর ২০২৬
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
দেশে এলপিজির সরবরাহে কোনও ঘাটতি নেই। তবে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে এলপিজি বিক্রি করা হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথাও কেন সংকটের কথা শোনা যাচ্ছে এবং কেন অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে২০:১৩ ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু
গত ৯০ দিনে সাড়ে ৩ গুণ লেনদেনের সংখ্যা বেড়েছে বাংলা কিউআরের। আর টাকার অঙ্কে প্রায় ৫ গুণ। তাই বাংলা কিউআরে লেনদেন সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে কাজ চলছে। এর অংশ হিসেবে ১ অক্টোবর থেকে কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষনিক পাবেন ব্যবসায়ীরা১৯:৫৬ ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রবীণদের আর্থিক নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতের ঘোষণা সরকারের
প্রবীণদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বয়স্ক ভাতা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়ানো এবং প্রবীণদের সামাজিক নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে।১৯:৫০ ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপসের পরও জামিন পেলেন না এমপি গাজী নজরুল
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলায় বাদীর সঙ্গে আপস মীমাংসার পর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে মামলার প্রধান আসামি এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখা হয়েছে।১৮:৩১ ৩০ সেপ্টেম্বর ২০২৬
লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়লো ফার্নেস অয়েলের দাম
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দাম ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে; আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও ডলারের বিনিময় হার বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।১৭:৫৯ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৮
গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন১৭:৫০ ৩০ সেপ্টেম্বর ২০২৬
হামে মৃত্যু ১১০৮, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১২২১
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত; ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১ হাজার ১০৮; সন্দেহজনক রোগী ১ লাখ ৯১ হাজার ৭৩১ এবং নিশ্চিত আক্রান্ত ২১ হাজার ৫২০ জন।১৭:০৫ ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুবাই-তেল আবিব ফ্লাইটে পাইলটদের হাতাহাতি: সৌদি আরবে জরুরি অবতরণ
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে হাতাহাতির জেরে হাইজ্যাকিংয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয় বলে নিশ্চিত করে এয়ারলাইনস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।১৬:৪২ ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলায় সাবেক মেজর জেনারেল গ্রেফতার
রাজধানীর মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা এই চাঞ্চল্যকর মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।১৬:১৬ ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গাদের নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিস্তা প্রকল্প, মোংলা বন্দর, আঞ্চলিক যোগাযোগ, শিল্প-প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।১৬:০৪ ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে’
আন্তর্জাতিক বাজার ও দেশীয় পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ছাড়া সরকার ভোজ্যতেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেটে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কিশোর গ্যাং দমন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন।১৫:৩৩ ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ কোটি টাকা বিল আসা সেই গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
বিলের কপি অনুযায়ী, ওই মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। এর বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ বিলের পরিমাণ বেড়ে দাঁড়ানোর কথা ছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।১৫:০১ ৩০ সেপ্টেম্বর ২০২৬
৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কলঙ্কের দায় সরকার নেবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের দায় সরকার নিতে চায় না।১৪:৪৩ ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে সমন্বয়ের অভাব ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবল খুলে ফেলা হচ্ছিল। একপর্যায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।১৪:১৯ ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে তার ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে আলোচনা চলছে। হামলায় স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।১৩:৫৫ ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ নিয়ে কথা হয়নি: দীনেশ ত্রিবেদী
১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক১৩:৫১ ৩০ সেপ্টেম্বর ২০২৬
জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে দেশের বিভিন্ন প্রান্তে ডায়ালাইসিস সুবিধা বাড়ানো হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।১৩:২৭ ৩০ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে। যে দেশে হাদির খুনিরা আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।১২:৫৮ ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।১২:২৭ ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।১১:৫২ ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়লো সোনার দাম
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।১১:২৫ ৩০ সেপ্টেম্বর ২০২৬
























