News Bangladesh

যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি ‘কাগুজে বাঘ’

ইরান ইস্যুতে ন্যাটোর নিস্পৃহতায় ক্ষুব্ধ ট্রাম্প মিত্রদের ‘কাপুরুষ’ ও ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বিপরীতে ইউরোপীয়রা যুদ্ধের উসকানি এড়িয়ে কূটনৈতিক সমাধানের কথা বললেও যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

০৮:২৪ ২১ মার্চ ২০২৬

সিয়াম সাধনা শেষে বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত

এক মাসের সিয়াম সাধনার পর সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে প্রথম ঈদ জামাত। জাতীয় ঈদগাহসহ ঢাকার বিভিন্ন স্থানে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হচ্ছে।

০৭:৩৬ ২১ মার্চ ২০২৬

শনিবার ঈদ: উৎসবের আমেজে প্রস্তুত দেশ

৩০ রোজা পূর্ণ করে আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতসহ রাজধানী ও দেশজুড়ে সম্পন্ন হয়েছে উৎসবের সব প্রস্তুতি ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

২৩:১৭ ২০ মার্চ ২০২৬

১৮ বছর পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ

দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ফিরছে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রদর্শনের এই রাষ্ট্রীয় আয়োজনে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

২০:৫১ ২০ মার্চ ২০২৬

ঈদের শিক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির

সাম্য ও ত্যাগের মহিমায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাণীতে তিনি বৈশ্বিক সংকট মোকাবিলায় বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধসহ সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

২০:২২ ২০ মার্চ ২০২৬

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে; শনিবার (২১ মার্চ) মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। রাজধানীসহ সারাদেশে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

১৯:৪৬ ২০ মার্চ ২০২৬

বিড়ির ধোঁয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রোজাদারের গায়ে বিড়ির ধোঁয়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। ইফতারের আগ মুহূর্তে দেশীয় অস্ত্রসহ ঘটা এই সংঘর্ষ পুলিশ নিয়ন্ত্রণে আনলেও এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

১৯:১৮ ২০ মার্চ ২০২৬

ঈদের আগে প্রবাসী আয়ের জোয়ারে শক্তিশালী হচ্ছে রিজার্ভ

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের জোয়ারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছরে রিজার্ভ প্রায় ৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৫ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা তৈরি হয়েছে।

১৮:৫৪ ২০ মার্চ ২০২৬

সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উৎসাহ দিয়েছেন।

১৮:১৪ ২০ মার্চ ২০২৬

মিথ্যা হত্যা মামলা থেকে মুক্তি পেলেন শেখ হাসিনাসহ ১২৪ জন

ভুক্তভোগী জিহাদ (১১) জীবিত থাকার কারণে কেরানীগঞ্জে তার ‘হত্যা’ দেখিয়ে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে আদালত অব্যাহতি দিয়েছেন। তদন্তে ঘটনা স্থান ও সময়ের অসঙ্গতি প্রমাণিত হয়েছে।

১৭:৪৫ ২০ মার্চ ২০২৬

যৌথ হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নাঈনি নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসি মুখপাত্র জেনারেল নাঈনি নিহত হয়েছেন, যা দেশটির সামরিক নেতৃত্বের ওপর বড় আঘাত। দীর্ঘ চার দশকের সামরিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা নিহতের ঘটনায় ইরান কঠোর প্রতিশোধের অঙ্গীকার করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

১৭:২৫ ২০ মার্চ ২০২৬

সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ঈদকে শান্তি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছেন।

১৭:০০ ২০ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে এক জাহাজ থেকে ২০ লাখ ডলার টোল আদায় ইরানের

হরমুজ প্রণালিতে আইআরজিসি-র নতুন নিয়ন্ত্রণ ও চড়া টোল ব্যবস্থার ফলে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতের নামে নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে ২০ লাখ ডলার পর্যন্ত মাশুল ও পূর্বানুমতি নিয়ে চলাচলের সুযোগ দিচ্ছে তেহরান।

১৬:৩৮ ২০ মার্চ ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পরিচালিত এই ফ্লাইটটি দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

১৬:১৭ ২০ মার্চ ২০২৬

বৈরী আবহাওয়াতেও জুমাতুল বিদা’য় মুসল্লিদের ঢল

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজানের বিদায়ী শুক্রবারে বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।

১৫:৩৭ ২০ মার্চ ২০২৬

ঈদের পর হজম ভালো রাখতে যা করবেন

রোজার পর হঠাৎ করে অতিরিক্ত খাবার খেলে শরীরের ওপর চাপ পড়ে। তাই একবারে অনেক বেশি না খেয়ে অল্প অল্প করে এবং কয়েকবারে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। এতে পাকস্থলী ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে পারবে।

১৩:২৩ ২০ মার্চ ২০২৬

ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে বজ্রসহ বর্ষণ

তিনি জানান, সকালে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

১৩:০৯ ২০ মার্চ ২০২৬

চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

সাদ্রা দরবার শরিফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের সামান্য ব্যবধানে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও এখন দেশের প্রায় সব জেলাতেই তাদের অনুসারীরা এভাবে ঈদ উদযাপন করেন।

১২:২৫ ২০ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, বৈশ্বিক ইন্টারনেটেও প্রভাবের শঙ্কা

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত এই সরু জলপথ দীর্ঘদিন ধরেই জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক তেল ও এলএনজি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়।

১১:৪১ ২০ মার্চ ২০২৬

পদ্মা-যমুনা সেতুতে এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড

অন্যদিকে, যমুনা সেতুতে ২০২৬ সালের ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালে এক দিনে সর্বোচ্চ পারাপার ছিল ৪৮ হাজার ৩৬৮টি যানবাহন। একইভাবে ২০২৬ সালে যমুনা সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

১১:০৩ ২০ মার্চ ২০২৬

আদাবর থেকে সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

আদাবর থানা সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসু গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি বাসায় ফেরেন।

১০:১৪ ২০ মার্চ ২০২৬

মুক্তির শুরুতেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’

মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অগ্রিম টিকিট বিক্রিও ছিল চোখে পড়ার মতো। তবে মুক্তির শুরুর দিকেই কিছু হলে কেডিএম জটিলতার কারণে শো বাতিল বা বিলম্বিত হওয়ার খবরও আসে। মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সির কর্ণধার মনোজ দেশাই দাবি করেন, সময়মতো কেডিএম না পৌঁছানোয় প্রায় ৫০০টি শো বাতিল হয়েছিল। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অগ্রিম টিকিট বিক্রিও ছিল চোখে পড়ার মতো। তবে মুক্তির শুরুর দিকেই কিছু হলে কেডিএম জটিলতার কারণে শো বাতিল বা বিলম্বিত হওয়ার খবরও আসে। মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সির কর্ণধার মনোজ দেশাই দাবি করেন, সময়মতো কেডিএম না পৌঁছানোয় প্রায় ৫০০টি শো বাতিল হয়েছিল।

০৯:৪৪ ২০ মার্চ ২০২৬

এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নারী দলকে বীরের সংবর্ধনা দিল ইরান

এর আগে নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়ে ইরানের ছয়জন খেলোয়াড় ও একজন কর্মকর্তা আশ্রয়ের আবেদন করেছিলেন। জাতীয় সংগীত না গাওয়াকে কেন্দ্র করে দেশে সমালোচনার মুখে পড়ার পর তারা এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

০৯:১৮ ২০ মার্চ ২০২৬

ঈদযাত্রার চাপ কমেছে কমলাপুরে

স্টেশন কর্তৃপক্ষ জানায়, সাধারণত ২৯ রমজানকে কেন্দ্র করেই বেশিরভাগ যাত্রী টিকিট কেটে থাকেন। কারণ ঈদুল ফিতর ২৯ বা ৩০ রোজা—দুই সম্ভাবনাকেই সামনে রেখে অনেকে আগেভাগে যাত্রার পরিকল্পনা করেন। এ ছাড়া এ সময়ের মধ্যে অধিকাংশ বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ায় যাত্রীর চাপও বেড়ে যায়। পরে তা কিছুটা কমে আসে।

০৮:৫৭ ২০ মার্চ ২০২৬