জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। রাষ্ট্রপতিও বরাবরের মতো এখানে ঈদের নামাজ আদায় করবেন। ফলে এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট
তিনি আরও বলেন, আবহাওয়াজনিত কারণে ঈদগাহ ময়দান নামাজের উপযোগী না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








