News Bangladesh

জামালপুরে ড্রাম ব্রিজ ধস, নিহত বেড়ে ৪

নিহত চার শিশু হলো- দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

২১:৫৭ ২১ মার্চ ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

কর্তৃপক্ষ জানায়, সার কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার পাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। বিকল্পভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছিল।

২১:১৩ ২১ মার্চ ২০২৬

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

সংঘাতের ২২ দিনের মাথায় রাশিয়া ভ্লাদিমির পুতিনের মাধ্যমে ইরানের পাশে থাকার শক্ত সমর্থন বার্তা দিয়েছে। শনিবার (২১ মার্চ) নওরোজ বা ফারসি নববর্ষ উপলক্ষে পুতিন ইরানের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে মস্কো তেহরানের পাশে রয়েছে।

২০:২৪ ২১ মার্চ ২০২৬

জামালপুরে ব্রিজ ভেঙে ৩ শিশুর মৃত্যু

ভাঙার সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।

১৯:৪৪ ২১ মার্চ ২০২৬

দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

সংবাদ সংস্থা এএফপি জানায়, আগুন লাগার সময় কারখানায় প্রায় ১৭০ জন কর্মী উপস্থিত ছিলেন। দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে মজুত থাকা সোডিয়ামের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

১৮:৪২ ২১ মার্চ ২০২৬

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

এছাড়া আরাক, জাহেদান এবং আবাদান শহরেও উন্মুক্ত জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

১৮:০৮ ২১ মার্চ ২০২৬

ঈদের নামাজ শেষে ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে বহু মানুষ আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে ওবায়দুর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

১৭:৫৫ ২১ মার্চ ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো -এর এক প্রতিবেদনে জানানো হয়, সমুদ্রে ভাসমান এই তেল যাতে ভারত, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো মিত্র দেশগুলো কিনতে পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র।

১৭:০৪ ২১ মার্চ ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতেও আমিরাতে চালু স্টারলিংক

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, স্টারলিংকের সেবার মূল্য প্রতি মাসে প্রায় ৩০০ দিরহাম থেকে শুরু। ‘রেসিডেন্সিয়াল লাইট’ প্যাকেজের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ দিরহাম। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা প্ল্যান রয়েছে, যার মূল্য প্রতি মাসে ২৪৮ দিরহাম।

১৬:৩৫ ২১ মার্চ ২০২৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের দল ঘোষণা

তিনি আরও জানান, ‘তার বিশ্রামের পাশাপাশি চিকিৎসাও প্রয়োজন। এজন্য ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, যেমনটা সাধারণত ইনজুরিতে পড়া খেলোয়াড়দের ক্ষেত্রে করা হয়।’

১৬:০৭ ২১ মার্চ ২০২৬

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

তিনি আরও বলেন, এ দেশকে, রাষ্ট্রকে ও সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে।

১৫:৪৪ ২১ মার্চ ২০২৬

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণ

ঈদ জামাতকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চার স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। মাঠে প্রবেশের আগে প্রতিটি মুসল্লিকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়। ছাতা, লাঠিসোঁটা, দিয়াশলাই ও লাইটারসহ কিছু সামগ্রী মাঠে প্রবেশে নিষিদ্ধ করা হয়।

১৫:১৮ ২১ মার্চ ২০২৬

সপরিবারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিয়ে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর পরিবারের সঙ্গে বাবাসহ মা–এর কবর জিয়ারত ও দোয়া করেছেন।

১৪:০৪ ২১ মার্চ ২০২৬

প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার ঐক্য ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গঠনে সরকার কাজ করবে এবং ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

১৩:৪৯ ২১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে দূতাবাসের বিশেষ সতর্কতা

যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে সম্ভাব্য ব্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। ভিসা সাক্ষাৎকারে সঠিক প্রস্তুতি ও বৈধ নথি প্রদর্শনের ওপর জোর দিয়ে ভুয়া তথ্য দিলে স্থায়ী অযোগ্যতার সতর্কতাও জানানো হয়েছে।

১৩:২৩ ২১ মার্চ ২০২৬

ভৈরবে কুকুরকে ঢিল মারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০, আটক ৭

কুকুরকে ঢিল মারা নিয়ে ভৈরবে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত এবং ১০টি বাড়িঘর-দোকান ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে এবং বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

১২:৫০ ২১ মার্চ ২০২৬

১৮ বছর পর যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৮ বছর পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে সর্বস্তরের মানুষের সঙ্গে বর্ণিল ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তারেক রহমান। জাতীয় ঈদগাহে নামাজ শেষে যমুনায় কূটনীতিক ও সাধারণ মানুষের ঢল এবং পরিবারের সঙ্গে বাবা-মায়ের কবর জিয়ারতে মুখর ছিল তার প্রথম ঈদ।

১২:২৬ ২১ মার্চ ২০২৬

বৃষ্টিভেজা সকালে বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাতে মুসল্লিদের ঢল

বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ জামাতে হাজির হাজারো মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

১১:৩৬ ২১ মার্চ ২০২৬

শুভেচ্ছা বার্তার সঙ্গে শাকিবের ‘ঈদ উপহার’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দেশ-বিদেশের ভক্তদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষ্যে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

১১:১৭ ২১ মার্চ ২০২৬

দেশে ফিরেছেন ইরান-বাহরাইনে আটকে পড়া ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান ও বাহরাইনে আটকে পড়া ২৮২ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। একই সঙ্গে আজারবাইজান থেকে আরও ২৮০ জন প্রবাসীর ফেরার অপেক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১০:৫৮ ২১ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যের আহ্বান স্পিকারের

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের জন্য ঐক্যের আহ্বান জানান।

১০:৪৩ ২১ মার্চ ২০২৬

ঈদে দুপুরের মধ্যে ১৫ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উৎসবের আমেজে কিছুটা বিঘ্ন ঘটার শঙ্কা থাকলেও, বৃষ্টির প্রস্তুতি নিয়ে সতর্কতার সাথে ঈদ উদযাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

১০:০৫ ২১ মার্চ ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ইদুল ফিতরের প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

০৯:১৬ ২১ মার্চ ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোনালাপ: ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের টেলিফোনে শুভেচ্ছা বিনিময় ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা হয়েছে। আলাপকালে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য সংকটে শান্তি প্রতিষ্ঠাসহ অভিন্ন লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

০৮:৫১ ২১ মার্চ ২০২৬