News Bangladesh

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। সামরিক অধ্যায় শেষ হলেও তেল-গ্যাস, জ্বালানি ও বাণিজ্যিক বিনিয়োগের মাধ্যমে বাগদাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ওয়াশিংটন।

১০:৫২ ১৩ আগস্ট ২০২৬

জ্বালানি সংকটে বিদ্যুৎ বিপর্যয়, দেশজুড়ে তীব্র লোডশেডিং

এলএনজি টার্মিনালের ত্রুটি, কয়লা সংকট ও আমদানি হ্রাসে দেশজুড়ে দৈনিক ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। চরম জনরোষের মুখে নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে আবেদন করেছে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

০৯:৫৩ ১৩ আগস্ট ২০২৬

ডারউইনে বাংলাদেশের দাপটে কাঁপছে অস্ট্রেলিয়া

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের চাপে ফেলেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম সেশনেই ৭৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে টাইগাররা।

০৯:৩১ ১৩ আগস্ট ২০২৬

লঘুচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, উপকূলে ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্র পরিস্থিতি বিরাজ করছে। চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতের পাশাপাশি সাগরে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ও জেলেদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

০৯:০৩ ১৩ আগস্ট ২০২৬

৭ ঘণ্টায় উন্মোচন সিলেটে তিন খুনের রহস্য

সিলেট নগরীর রায়নগরে প্রবীণ দম্পতি ও গৃহকর্মী হত্যার ঘটনায় রংমিস্ত্রি বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ; সাত ঘণ্টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনাকে ঘিরে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত; বাবুলের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

০৮:৪০ ১৩ আগস্ট ২০২৬

বাড়ছে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় মৃত্যু ২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ও ৭২৩ জন হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে সংক্রমণ পরিস্থিতির অবনতি স্পষ্ট। চলতি বছর আক্রান্ত ২১ হাজার ৫৫০ ও মৃত ৬৩; বর্ষায় এডিসের বিস্তার বাড়ায় আগস্ট-সেপ্টেম্বরে আরও সংক্রমণের আশঙ্কা।

২২:১৫ ১২ আগস্ট ২০২৬

আবার ৩৭ বিলিয়ন ডলারের ঘরে রিজার্ভ

রেকর্ড রেমিট্যান্স, রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতায় ৪৫ মাস পর দেশের গ্রস রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। ২০২৪ সালের সংকটকালীন অবস্থার তুলনায় রিজার্ভের উল্লেখযোগ্য পুনরুদ্ধার স্বস্তি দিলেও এর স্থায়িত্ব ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

২২:০৩ ১২ আগস্ট ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট বন্ধ রাত ৮টায়, ৭টায় বিলবোর্ড

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে শপিং মল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ এবং সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। জরুরি সেবা ব্যতীত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই নির্দেশনার আওতাভুক্ত থাকবে।

২১:৩৪ ১২ আগস্ট ২০২৬

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

দেশে বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সারাদেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে জনরোষ বাড়ছে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিস হামলার শিকার হচ্ছে

১৯:৪৮ ১২ আগস্ট ২০২৬

পূর্ণ সূর্যগ্রহণে দেখা মিলবে বিরল সূর্যাস্ত

ডেনভারের ল্যাবরেটরি ফর অ্যাটমোস্ফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্সের সৌর জ্যোতির্বিজ্ঞানী ড. রায়ান ফ্রেঞ্চ জানান, প্রায় পুরো স্পেনের ওপর দিয়ে সূর্য যখন দিগন্তে অস্ত যাবে, ততক্ষণে পূর্ণগ্রাস শেষ হলেও অস্তগামী সূর্যকে অর্ধচন্দ্রাকারে দেখা যাবে, যা এক চমৎকার দৃশ্য

১৯:৪৩ ১২ আগস্ট ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

সের্গেই (৫১) রূপপুর বিদ্যুৎপ্রকল্পে রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাটমটেক এনার্জো-এর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। সকালে ৫.৭ বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে মাটিতে ঢলে পড়েন সের্গেই

১৯:৩৬ ১২ আগস্ট ২০২৬

সাভারে বোমা আতঙ্ক, ১২ দিনে উদ্ধার ১৭ শক্তিশালী বিস্ফোরক

সাভার ও আশুলিয়ায় মাত্র ১২ দিনে পৃথক তিন এলাকা থেকে ১৭টি শক্তিশালী বোমা উদ্ধারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বোমাগুলোর সঙ্গে জেএমবির লিফলেট পাওয়ায় ঘটনা ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে; গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদ করে উৎস ও উদ্দেশ্য খুঁজছে পুলিশ।

১৯:৩১ ১২ আগস্ট ২০২৬

সাভারে শক্তিশালী প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়, বিকট শব্দে আতঙ্ক

সাভারের সাধাপুরে মসজিদের মাঠে পাওয়া কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকারকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করে পুলিশ। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করলে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৮:৪৮ ১২ আগস্ট ২০২৬

কলম্বিয়ার ধ্বংসস্তূপে নবজাতকের কান্না, ৪৮ ঘণ্টা পর উদ্ধার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ধ্বংসস্তূপ থেকে প্রায় ৪৮ ঘণ্টা পর নবজাতকসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কালি, পেরেইরা ও চোকোতে উদ্ধার অভিযান অব্যাহত; নিখোঁজদের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা।

১৮:৩১ ১২ আগস্ট ২০২৬

হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২৫

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু; নতুন করে শনাক্ত ১ হাজার ২৫ জন। ১৫ মার্চ থেকে মোট মৃত্যু ৮৮৫; নিশ্চিত হাম রোগী ১৭ হাজার ৪৬৯ এবং সন্দেহজনক রোগী ১ লাখ ৩৯ হাজার ১২৫।

১৮:১৬ ১২ আগস্ট ২০২৬

দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভা ও বিএনপির নেতৃত্বে বড় রদবদলের সম্ভাবনা তৈরি হবে; ২০ আগস্ট সংসদে ভোটে নির্বাচিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি।

১৭:৪৯ ১২ আগস্ট ২০২৬

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত 

ছয় কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক

১৭:৪৫ ১২ আগস্ট ২০২৬

আগামী দুই বছরে ঢাকার চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ডিএসসিসির নতুন পরিকল্পনায় পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া হকারি বন্ধ, নির্ধারিত এলাকায় ব্যবসা এবং হলিডে-নাইট মার্কেট চালুর উদ্যোগের কথা জানিয়েছেন প্রশাসক। জলাবদ্ধতা নিরসনে পাম্প ও দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং নগরসেবায় সংস্থাগুলোর সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়েছে।

১৭:৩৪ ১২ আগস্ট ২০২৬

সন্ধ্যা থেকে কমতে পারে লোডশেডিং: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকার গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই একটি কৌশল বাস্তবায়ন শুরু করেছে। সেই কৌশলের সুফল বুধবার সন্ধ্যা থেকে কিছুটা পাওয়া যেতে পারে বলে আশা করছেন তিনি। তবে এই উন্নতি যে পুরো সংকটের অবসান নয়, সেটিও স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী

১৬:১৮ ১২ আগস্ট ২০২৬

ওপেন সোর্স প্রযুক্তিতে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ গ্লিমার’

মেটার নতুন ৩০ বিলিয়ন প্যারামিটারের মিউজ গ্লিমার এআই মডেল ব্যক্তিগত কম্পিউটারেই স্থানীয়ভাবে এআই এজেন্ট চালানোর সুযোগ দেবে। ক্লাউডনির্ভরতা কমিয়ে কোডিং, টুল ব্যবহার, মাল্টিমোডাল বিশ্লেষণ ও বহু-ধাপের স্বয়ংক্রিয় কাজ সম্পন্ন করাই মডেলটির মূল লক্ষ্য।

১৫:৩৫ ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ভ্রমণে নতুন সতর্কতা জারি করল কানাডা

সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির এলাকায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে।

১৪:৫৮ ১২ আগস্ট ২০২৬

রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯ নতুন কোচ

পিআইবি জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের চাহিদা ও পরিচালন ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব কোচে বেশ কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

১৪:৩৯ ১২ আগস্ট ২০২৬

প্রশাসনে নীতিনির্ধারণী ও মাঠপর্যায়ের নেতৃত্বে ৩৩২ নারী কর্মকর্তা

প্রশাসনের নীতিনির্ধারণী ও মাঠপর্যায়ে নারীর অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র। তাদের তথ্যমতে, এ মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮৭টি সচিব বা সচিব-সমমর্যাদার পদের মধ্যে ১৭টিতে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আর ৬৪ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন ২১ জন

১৪:১৮ ১২ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেন।

১৪:১৩ ১২ আগস্ট ২০২৬