News Bangladesh

নেপালের লিগে খেলতে যাচ্ছেন সানজিদা আক্তার

আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন সানজিদা। তার ভাষ্য, ‘ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি।’

০৯:৪৪ ১৮ মার্চ ২০২৬

ট্রেনে ফিরতি যাত্রা, আজ মিলছে ২৮ মার্চের টিকিট

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

০৯:০০ ১৮ মার্চ ২০২৬

ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান

বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও ইসলামি বিপ্লবের আদর্শ সমুন্নত রাখতে আজীবন সংগ্রামের পর আলি লারিজানি তার কাঙ্ক্ষিত পরিণতি লাভ করেছেন। দেশ ও জাতির সেবায় আত্মনিবেদন করে তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন।’

০৮:২১ ১৮ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষ্যে লঞ্চের ভাড়া কমলো ১০ শতাংশ

আসন্ন ঈদুল ফিতরে নৌপথে স্বস্তি ফেরাতে প্রথমবারের মতো লঞ্চের নির্ধারিত ভাড়ায় ১০ শতাংশ ছাড় ও ফিটনেস তদারকি জোরদার করা হয়েছে। মঙ্গলবার সদরঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী জানান, নতুন দুটি ঘাট ও কঠোর নজরদারির ফলে এবারের ঈদযাত্রা হবে অভিযোগমুক্ত ও নিরাপদ।

২১:৫৫ ১৭ মার্চ ২০২৬

দুই বাজেট অধ্যাদেশকে আইনে রূপান্তরের অনুমোদন

মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট ও ২০২৫-২৬ বার্ষিক বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একইসঙ্গে বৈদেশিক বিনিয়োগ সহজীকরণ চুক্তিতে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

২১:৪০ ১৭ মার্চ ২০২৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জাহাজ

জ্বালানি সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে ওমান ও মালয়েশিয়া থেকে আসা দুটি বড় জাহাজ। বর্তমানে খালাস ও জেটিতে ভেড়ার প্রক্রিয়া স্বাভাবিক থাকায় দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

২০:৫২ ১৭ মার্চ ২০২৬

মার্চে আকাশজুড়ে গ্রহ নক্ষত্রের মহাজাগতিক বিস্ময়

মার্চের শেষার্ধে বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গ্রহের কুচকাওয়াজ, চাঁদ-গ্রহের কাছাকাছি অবস্থান ও উজ্জ্বল নক্ষত্রপুঞ্জের বিরল দৃশ্য। ৩১ মার্চ পর্যন্ত সন্ধ্যার আকাশে এসব মহাজাগতিক ঘটনা খালি চোখেই উপভোগ করা সম্ভব, যা আকাশপ্রেমীদের জন্য বিশেষ সুযোগ।

২০:৩৯ ১৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে নতি স্বীকার ও ক্ষতিপূরণের শর্ত দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ১৮ দিনের রক্তক্ষয়ী সংঘাত ও সাবেক নেতার মৃত্যুর পর এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে।

২০:২০ ১৭ মার্চ ২০২৬

অভিনয় ছেড়ে চিরতরে না ফেরার দেশে শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঞ্চ, ছোট ও বড় পর্দার দাপুটে এই শিল্পী ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রের জন্য জাতীয় স্বীকৃতিসহ অসংখ্য কালজয়ী কাজের মাধ্যমে দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

১৯:৪৯ ১৭ মার্চ ২০২৬

ঈদে নিরাপত্তা ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে আইনশৃঙ্খলা, সড়ক ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালাতে মন্ত্রিপরিষদকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্যও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯:৩১ ১৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে বেতন না পেয়ে রাজপথে পোশাক শ্রমিকরা, মালিক উধাও

বকেয়া বেতন না দিয়ে মালিক তালা লাগিয়ে পালিয়ে যাওয়ায় চট্টগ্রামের অলঙ্কার মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে বায়ারদের মাধ্যমে অর্ধেক বেতন পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

১৮:৩৬ ১৭ মার্চ ২০২৬

পহেলা বৈশাখে ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ

পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন। সারাদেশের ১১ উপজেলায় পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের হাতে কার্ড বিতরণ করা হবে।

১৮:১২ ১৭ মার্চ ২০২৬

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন

২০২৭ সাল থেকে সরকারি-বেসরকারি স্কুলে লটারিতে ভর্তি বাতিল করে মেধা যাচাই বা বৈজ্ঞানিক পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষার গুণগত মান ও অংশীজনদের দাবির প্রেক্ষিতেই পূর্বের নীতিমালা বাতিল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭:২৬ ১৭ মার্চ ২০২৬

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি কি বেঁচে আছেন? কাটজের দাবি ঘিরে রহস্য

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, রাতভর চালানো এক বিমান হামলায় ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। তবে ইরান এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও দেশটির সংবাদ সংস্থাগুলো লারিজানি দ্রুতই বার্তা নিয়ে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছে।

১৬:৪৬ ১৭ মার্চ ২০২৬

‘জনমত উপেক্ষা করে ভর্তি লটারি বাতিল হঠকারী সিদ্ধান্ত’

ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন। অংশীজনদের মতামত উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও অনিশ্চয়তা বাড়াতে পারে বলে সতর্ক করেছেন নেতৃবৃন্দ।

১৬:০৭ ১৭ মার্চ ২০২৬

ভূঞাপুরে দুস্থদের মাঝে বৃক্ষ বন্ধনের ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘বৃক্ষ বন্ধন’ সংস্থার উদ্যোগে ৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাথাইলকান্দি বাজারে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন।

১৫:৪২ ১৭ মার্চ ২০২৬

দেশীয় প্রযুক্তিতে পরিচ্ছন্ন ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে ঈদের পরই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, দেশীয় প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া হয়েছে। বুয়েটের সহায়তায় যন্ত্রপাতি দেশেই তৈরির উদ্যোগ ও সিটি করপোরেশনগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে।

১৫:২৩ ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রায় অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

আইজিপি জানান, প্রতিবছর ঈদে ঘরমুখো মানুষকে দীর্ঘ যানজট ও ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে যাত্রীরা আগের দিন রওনা দিয়েও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় এবার ঈদযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেও সমন্বয় সভা করা হয়েছে।

১৫:০০ ১৭ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি তিন দিন করল শ্রীলঙ্কা

জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে চালকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাসে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানি বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় চালু হওয়া এই ব্যবস্থা আবারও কার্যকর করা হয়েছে।

১৪:৩৯ ১৭ মার্চ ২০২৬

ঢাকাবাসীর জন্য ডিএমপির সতর্কবার্তা

তিনি আরও বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

১৪:২০ ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। আহত আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

১২:৫৪ ১৭ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চাপ, যানবাহন থেমে থেমে চলছে

সরকারের নির্দেশনায় দুই ধাপে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে অধিকাংশ শ্রমিক প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই বাড়ি যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা গেছে। গণপরিবহন থেমে থেমে চলছে।

১২:১০ ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়

আজ ভোর ৬টায় রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মাধ্যমে দিনের ট্রেনযাত্রা শুরু হয়। এরপর যথাসময়ে ঢাকা ছাড়ে নীলনাগর, সুন্দরবন, এগারো সিন্দুর প্রভাতী এবং তিস্তা এক্সপ্রেস।

১১:২৬ ১৭ মার্চ ২০২৬

প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল

শরিফুল ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জাতীয় দলের নিয়মিত মুখ। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য; ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১৯৫টি উইকেট শিকার করেছেন, বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৮.২২।

১০:৫৩ ১৭ মার্চ ২০২৬