News Bangladesh

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট

চন্দ্রা এলাকার যাত্রী আবুল হোসেন বলেন, রাস্তাজুড়ে শুধু যানজট আর মানুষ। গাড়ি ছেড়ে অটোরিকশায় করে এসেছি, কিন্তু এখানেও একই অবস্থা।

০৮:৩৪ ১৯ মার্চ ২০২৬

গোয়েন্দামন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইরান

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ২১ দিন সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান চালায়। রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, ওই অভিযানের প্রথম ধাক্কায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

০৮:১২ ১৯ মার্চ ২০২৬

দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন, একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি কমানো, দ্রুত উদ্ধার, চিকিৎসা ও রেল যোগাযোগ স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২১:৩৫ ১৮ মার্চ ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: মির্জা ফখরুল

জুলাই সনদের সম্মত বিষয়গুলো বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মির্জা ফখরুল; সংসদে আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর দেন তিনি। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতার দাবিও তুলে ধরেন।

২১:১৯ ১৮ মার্চ ২০২৬

সংসদে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদীয় কার্যাবলি পরিচালনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব নির্ধারণ করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, অনুপস্থিতির ক্ষেত্রে বিকল্প দায়িত্বও নির্দিষ্ট করা হয়েছে এবং আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

২০:৩৭ ১৮ মার্চ ২০২৬

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত ২, নিখোঁজ ৩

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ও ট্রলারে ধাক্কায় অন্তত ২ জন নিহত ও অন্তঃসত্ত্বা নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে এবং ঘাতক লঞ্চটি চিহ্নিত করার চেষ্টা করছে নৌ পুলিশ।

২০:১৭ ১৮ মার্চ ২০২৬

মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান: সংঘাত, স্বার্থ ও অনিশ্চিত ভবিষ্যৎ

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত মুসলিম বিশ্বের বিভাজন উন্মোচন করেছে। আরব দেশগুলো নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে ইরানের প্রভাব এড়াচ্ছে।

১৯:৩০ ১৮ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য সন্তান জন্মদান ও চাকরি নিষিদ্ধ

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান, পারিশ্রমিকভুক্ত কাজ বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ট্রাম্প প্রশাসনের অভিবাসন কড়াকড়ির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যা অমান্য করলে ভিসা বাতিলসহ দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে।

১৮:৪৭ ১৮ মার্চ ২০২৬

ঢাকাসহ ১০ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে ঝড়বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৮:২৪ ১৮ মার্চ ২০২৬

মিরাজের নেতৃত্বে একধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির ওয়ানডে বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। তানজিদ তামিম, নাহিদ রানা ও তাসকিন আহমেদসহ আরও কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন।

১৭:৫০ ১৮ মার্চ ২০২৬

ট্রেন দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন এবং উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ।

১৭:২৫ ১৮ মার্চ ২০২৬

বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছে ২০০ বাংলাদেশি

যুদ্ধের কারণে ইরানে আটকা পড়া ২০০ বাংলাদেশিকে আজারবাইজান হয়ে বিশেষ ফ্লাইটে কাল ঢাকায় ফিরিয়ে আনছে সরকার। সড়কপথে সীমান্ত পার করে আজারবাইজান নিয়ে সেখান থেকে বিমান বাংলাদেশের চার্টার্ড ফ্লাইটে তাদের প্রত্যাবাসন করা হচ্ছে।

১৭:০৪ ১৮ মার্চ ২০২৬

ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জাতীয় ঈদগাহে নামাজ ও যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে মা-বাবার কবর জিয়ারত ও সরকারি বাসভবনে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

১৬:৪৫ ১৮ মার্চ ২০২৬

পটিয়ায় খড়ের ধোঁয়ায় ৩ বাসের সংঘর্ষ: নিহত ১, আহত ৮

পটিয়ায় সড়কের পাশে খড় পোড়ানোর ধোঁয়ায় সৃষ্ট অন্ধকারে তিন বাসের সংঘর্ষে লোহাগাড়ার এক ব্যক্তি নিহত ও ৮ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং আহত ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠিয়েছে।

১৬:১৬ ১৮ মার্চ ২০২৬

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্কা

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঈদের ভিড়ে ছাদে থাকা যাত্রীদের পড়ে গিয়ে হতাহতের আশঙ্কা রয়েছে, উদ্ধার কাজ চলছে।

১৫:৫৪ ১৮ মার্চ ২০২৬

ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার

এদিকে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

১৪:৫৭ ১৮ মার্চ ২০২৬

ঈদযাত্রায় চন্দ্রায় চাপ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৮ কিলোমিটার ধীরগতি

সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা বাস টার্মিনালের শেষ প্রান্ত খাড়াজোড়া এলাকায় সড়কের ওপর যানবাহন থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে সফিপুর আনসার একাডেমি এলাকা থেকে চন্দ্রা উড়ালসড়ক পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশে যানবাহন থেমে থেমে চলেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

১৪:২৬ ১৮ মার্চ ২০২৬

ব্রাউজার থেকেই ওয়েবসাইট তৈরির নতুন টুল আনল ওয়ার্ডপ্রেস

নতুন সুবিধাটি ব্যবহার করতে যেতে হবে my.WordPress.net-এ। সেখানে একটি আলাদা ওয়ার্কস্পেস চালু হবে, যেখান থেকেই শুরু করা যাবে ওয়েবসাইট তৈরির কাজ। ওয়ার্ডপ্রেস বলছে, এটি মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি। ফলে সাধারণ ওয়েবসাইটের মতো সার্চ বা ট্রাফিক পাওয়ার জন্য এগুলো অপটিমাইজড থাকবে না। ব্যক্তিগত লেখা, নোট রাখা, গবেষণা কিংবা বিভিন্ন ধারণা নিয়ে কাজ করার জন্য এটি উপযোগী।

১৩:৫৫ ১৮ মার্চ ২০২৬

৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনে উদ্বেগ ইউটিএলের

বিবৃতিতে তারা বলেন, এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিরল, শিষ্টাচারপরিপন্থী এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা শিক্ষক ও পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি অসম্মানজনক। তাদের মতে, ভিসি নিয়োগের ক্ষেত্রে সাধারণত একাডেমিক ও প্রশাসনিক যোগ্যতা যাচাইয়ের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। কিন্তু বর্তমান ভিসিদের ক্ষেত্রে কোনো পূর্বআলোচনা ছাড়াই তাদের সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক রীতির সঙ্গে সাংঘর্ষিক।

১৩:৩৩ ১৮ মার্চ ২০২৬

স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে: পূর্ণিমা

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, “আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমি একদম নতুন এক মানুষ।”

১২:৫৬ ১৮ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কার্যালয়ের দায়িত্বে মির্জা ফখরুল

এ বিষয়ে মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়েছে।

১২:২৪ ১৮ মার্চ ২০২৬

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।

১২:০৪ ১৮ মার্চ ২০২৬

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত সারা দেশে কার্যকর হবে। প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

১১:৫২ ১৮ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হয়েছে। ধাপে ধাপে এই ছুটি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিভিন্ন পোশাক কারখানা ১০ থেকে ১২ দিন পর্যন্ত ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। লম্বা ছুটি পাওয়ায় গ্রামের বাড়িতে ছুটছেন পোশাককর্মীরা।

১০:১২ ১৮ মার্চ ২০২৬