আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত সারা দেশে কার্যকর হবে। প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান
কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখা এই পদক্ষেপের মূল লক্ষ্য। মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








