সর্বগ্রাসী বন্যা ও ভাঙনের অন্তহীন বৃত্তে তিস্তাপাড়ের জীবন
তিস্তার পানি বাড়লেই বন্যা, আর কমলেই শুরু হয় নদীভাঙন—এই দুই দুর্যোগের মধ্যে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। দেড় মাস ধরে পানির ওঠানামায় ফসল, বসতভিটা ও জীবিকা হারানোর শঙ্কায় রয়েছে পাঁচ জেলার নদীতীরবর্তী জনপদ।