প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কার্যালয়ের দায়িত্বে মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে মির্জা ফখরুল নিজে এই তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








