News Bangladesh

শেখ হাসিনা ও হাদি হত্যাকারী প্রত্যর্পণের আহ্বান জানাল বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরাতে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।

১৬:১০ ১০ আগস্ট ২০২৬

কোনো ইস্যুই সমাধানের বাইরে নয়: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিদ্যমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে আশাবাদ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও ইতিবাচক হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

১৫:৫৫ ১০ আগস্ট ২০২৬

মুরগির বিষ্ঠা নিয়ে সংঘর্ষ, কারাগারে জামায়াতের ৩ নেতা

ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ তিন নেতা কারাগারে। এ ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মামলার আসামিদের বিরুদ্ধে আদালতের পরবর্তী পদক্ষেপ এবং সংঘর্ষের নেপথ্যের ব্যবসায়িক বিরোধ তুলে ধরা হয়েছে।

১৫:৪০ ১০ আগস্ট ২০২৬

এসএসসির খাতা চ্যালেঞ্জের নতুন নিয়ম, যেভাবে করবেন আবেদন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।

১৪:৫৯ ১০ আগস্ট ২০২৬

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

এর আগে, রবিবার(৯ আগস্ট) সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

১৪:৩৬ ১০ আগস্ট ২০২৬

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামগুলোতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

১৪:১৩ ১০ আগস্ট ২০২৬

৩৮২ জনের সবাই জিপিএ-৫, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে অনন্য সাফল্য

২০২৫ সালে ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন এবং ২০২২ সালে ২৬৬ জনের সবাই জিপিএ-৫ অর্জন করে।

১৩:৪৩ ১০ আগস্ট ২০২৬

রাতের খাবারের পর পেট ফাঁপা? কাজে লাগতে পারে এই চা

প্রথমে সব উপকরণ এক কাপ পানিতে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর পাঁচ থেকে সাত মিনিট অল্প আঁচে রেখে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে এই হারবাল চা।

১৩:১৬ ১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

বৈঠকের আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

১২:৪৫ ১০ আগস্ট ২০২৬

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি।

১২:১৩ ১০ আগস্ট ২০২৬

রাশিয়ায় আরও ৫০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর দাবি জেলেনস্কির

তবে এ তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

১১:৪১ ১০ আগস্ট ২০২৬

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

১১:১০ ১০ আগস্ট ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা, রেজল্যুশন কার্যক্রম শুরু

অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো- আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

১০:৪১ ১০ আগস্ট ২০২৬

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএমএসের মাধ্যমে এসএসসির ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC DHA 123456 2026। এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

১০:১২ ১০ আগস্ট ২০২৬

ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, নাবিলার আত্মউপলব্ধি

জীবন ও যাপন নিয়েও সচেতন নাবিলা। সময়ের সঙ্গে ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবেন, নিজের ভালো-মন্দের হিসাবও কষেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনই এক আত্মউপলব্ধির কথা জানিয়েছেন তিনি।

১০:০১ ১০ আগস্ট ২০২৬

ইনফান্তিনো যুগ শেষ: তেবাস

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব তেবাস। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব নিয়ে সাম্প্রতিক বিতর্ক সামনে আসার আগেও তিনি ফিফা সভাপতির পদত্যাগ দাবি করেছিলেন।

০৯:৩৩ ১০ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

মন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

০৯:১২ ১০ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

রেওয়াজ অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

০৮:৪৭ ১০ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, ১২ জনই নওগাঁর

স্থানীয়দের তথ্যমতে, নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড়সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। অপর পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

০৮:২১ ১০ আগস্ট ২০২৬

হেফাজতকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় দেখেছেন, অনেক অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরও আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছি।

২২:০০ ৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বললেন ‘আমি কিছু জানি না’

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২১:৩৮ ৯ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ২৬৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৪০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২১:০৯ ৯ আগস্ট ২০২৬

কেউ কেউ ৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধমন্ত্রী

তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে একেকজন একেক ধরনের বয়ান দিচ্ছেন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে।

২০:৪৫ ৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। চিঠি পাওয়ার পর দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। উপকমিটির আহ্বায়করা নিয়মিতভাবে তাদের কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।

২০:০৬ ৯ আগস্ট ২০২৬