News Bangladesh

পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

১৭:০৫ ১৫ মার্চ ২০২৬

ঈদে আসছে সোহাগ-শহীদ জুটির ৫ গান

এই লেবেল থেকে প্রকাশিত হতে যাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- এফ এ সুমনের কণ্ঠে “দিলের টুকরো”। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর করেছেন এসআই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক।

১৬:৫১ ১৫ মার্চ ২০২৬

আসছে ককটেল টু, শাহিদের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি

অন্যদিকে দুই অভিনেত্রী কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান। জানা গেছে, তারা দুজনেই প্রায় ১৫ কোটি রুপি (প্রায় ২১ কোটি টাকা) করে পারিশ্রমিক নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর কৃতির পারিশ্রমিক যেমন বেড়েছে, তেমনি  ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের সুবাদে রাশমিকাও এখন বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন।

১৬:৪০ ১৫ মার্চ ২০২৬

সংসদে কাগজ দেখে বক্তব্য পড়া অনুমোদিত নয়: স্পিকার

পরে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য মো. অলিউল্লাহকেও একইভাবে সতর্ক করেন স্পিকার। তিনি বলেন, সংসদে না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা উচিত এবং সংসদের প্রচলিত নিয়ম সবাইকে মেনে চলতে হবে। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করতে হলে স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে।

১৬:২২ ১৫ মার্চ ২০২৬

২৯ মার্চ পর্যন্ত মুলতবি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

স্পিকার বলেন, “সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ (রবিবার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো।”

১৫:৫৬ ১৫ মার্চ ২০২৬

অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের ডাকে সাড়া নেই মিত্রদের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ১৫তম দিনে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার চরম সংকট দেখা দিয়েছে। এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে ফ্রান্স ও জাপানের মতো মিত্র দেশগুলো সরাসরি সাড়া না দিয়ে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে।

১৫:৪৫ ১৫ মার্চ ২০২৬

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর

তিনি বলেন, প্রত্যেক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের লক্ষ্য। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান সেই লক্ষ্যেই স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায়ও কোনো ছাড় দেওয়া হবে না।

১৫:২৬ ১৫ মার্চ ২০২৬

প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়াল মধ্যপ্রাচ্যের ৩ দেশ

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও আমিরাত। এছাড়া সৌদি আরবসহ ৫টি দেশের প্রবাসীরা কফিল বা অনলাইনের মাধ্যমে এখন থেকেই ভিসা নবায়নের সুযোগ পাবেন।

১৫:০৪ ১৫ মার্চ ২০২৬

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ। আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়ে কমিটি গঠন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

১৪:৪৮ ১৫ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার উদ্দেশে আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের পথে রওনা হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। যাত্রাপথে তার সঙ্গে স্ত্রী ও সন্তান রয়েছেন; এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

১৪:৩১ ১৫ মার্চ ২০২৬

সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের ৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লেখা এই রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে পরবর্তী নির্বাচনগুলো এই ব্যবস্থার অধীনে করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৪:১৯ ১৫ মার্চ ২০২৬

‘ঈদের ছুটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী রাখা যাবে থানায়’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে। বাসা খালি থাকলে নাগরিকরা স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী থানায় নিরাপদে রাখতে পারবেন।

১৪:০৪ ১৫ মার্চ ২০২৬

নৈতিক অবক্ষয় রোধে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

সরকার নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এতে সব ধর্মের শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হবে।

১২:৫৭ ১৫ মার্চ ২০২৬

সংবিধানে সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে সংবিধানে `সংস্কার পরিষদ` নামে কিছুর অস্তিত্ব নেই এবং এটি কার্যকর করতে হলে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান সংসদ অধিবেশন রাষ্ট্রপতির আহ্বানে সাংবিধানিক নিয়মেই চলছে এবং স্পিকার-ডেপুটি স্পিকারের পদ নিয়ে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য নয়।

১২:৪৫ ১৫ মার্চ ২০২৬

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না এ বি এম খায়রুল হক

বয়স বিবেচনায় ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় আপাতত তার কারামুক্তি হচ্ছে না বলে আদালত সূত্রে জানা গেছে।

১২:১৭ ১৫ মার্চ ২০২৬

স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন রবিবার শুরু হয়েছে; প্রশ্নোত্তর, নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর জন্য ৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন এদিন বৈঠকে জমা পড়েছে।

১২:০০ ১৫ মার্চ ২০২৬

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের রেশনিং প্রথা বিলোপ

ঈদযাত্রায় স্বস্তি দিতে সব ধরনের যানবাহনের ওপর থেকে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আজ (রোববার) থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে আমদানিকৃত তেলের জাহাজ আসা শুরু হওয়া এবং শ্রীকাইল-৫ কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলন জাতীয় গ্রিডে জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

১১:২৫ ১৫ মার্চ ২০২৬

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ৪ অঞ্চলে সতর্কতা

দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলে ৮০ কিমি বেগে তীব্র ঝড়ের আভাস দিয়ে ২ নম্বর নৌ-সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সাথে ঢাকা ও সারা দেশে বৃষ্টিসহ বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও বজ্রপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা দিয়েছে।

১১:০৩ ১৫ মার্চ ২০২৬

নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’

নারী ক্রিকেটে স্থবিরতা কাটাতে আগামী ৫ মে থেকে ১১২ জন ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে ৮ দলের ‘বিসিবি উইমেন্স কাপ’। এছাড়া পিছিয়ে যাওয়া নারী বিপিএল আগামী ১০ জুলাই বগুড়ায় শুরু হয়ে ২১ জুলাই মিরপুরে ফাইনালের মাধ্যমে শেষ হবে।

১০:৩০ ১৫ মার্চ ২০২৬

ইরানকে ফাঁসাতে শাহেদের নকল ‘লুকাস’ ড্রোনের ব্যবহার

তেহরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শাহেদ ড্রোনের হুবহু নকল `লুকাস` ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। এই কৌশলের মূল লক্ষ্য ইরানের সামরিক পদক্ষেপকে বিতর্কিত করা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তেহরানের কূটনৈতিক ফাটল সৃষ্টি করা।

১০:০১ ১৫ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সফরসঙ্গী হিসেবে সাথে যাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস ও বড় সন্তান।

০৯:৩৫ ১৫ মার্চ ২০২৬

হাদি হত্যাকাণ্ড: পশ্চিমবঙ্গে আরও একজন গ্রেফতার

ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সুযোগ বুঝে ফের তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টার অপেক্ষায় ছিল বলে জানা যায়

২০:৩১ ১৪ মার্চ ২০২৬

প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে। চলতি অধিবেশনে সংসদ সচিবালয়ে চারশর বেশি প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে

২০:০২ ১৪ মার্চ ২০২৬

গোয়ালঘরে মিললো দেড় হাজার লিটার পেট্রল-অকটেন

সকালে চিনাখড়া বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। স্থানীয় লোকজন জানিয়ে দেন, দোকানের পেছনেই তার বাড়ি।

১৯:৫৫ ১৪ মার্চ ২০২৬