ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।১২:৩৩ ৮ আগস্ট ২০২৬
প্রেশার কুকার ব্যবহারে যে ভুলগুলো বিপদ ডেকে আনতে পারে
প্রেশার কুকারে কখনোই অতিরিক্ত খাবার বা উপকরণ দেওয়া উচিত নয়। সাধারণত কুকারের ধারণক্ষমতার দুই-তৃতীয়াংশের বেশি ভরা ঠিক নয়। বিশেষ করে ডাল, স্যুপ বা ঝোলজাতীয় খাবার রান্নার সময় আরও কিছুটা জায়গা ফাঁকা রাখা প্রয়োজন। এসব খাবার ফুটে ফেনা তৈরি করতে পারে, যা সেফটি ভালভ বা ভেন্ট পাইপ আটকে দিতে পারে।১২:১১ ৮ আগস্ট ২০২৬
আবারও বাড়লো সোনার দাম
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। গতকাল এ দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ, প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।১১:৪২ ৮ আগস্ট ২০২৬
প্রথমবার এআই দিয়ে নতুন ভাইরাস তৈরি করলেন মার্কিন গবেষকরা
সিঙ্গাপুরের এশিয়া সেন্টার ফর হেলথ সিকিউরিটির পরিচালক সু লি ইয়াংও গবেষণাটির প্রভাব অতিরঞ্জিত না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এআই দিয়ে ভাইরাসের নকশা তৈরি করা সম্ভব হলেও এর অর্থ এই নয় যে, সামান্য বৈজ্ঞানিক জ্ঞান থাকলেই কেউ ঘরে বসে জীবন রক্ষাকারী বা বিপজ্জনক ভাইরাস তৈরি করতে পারবে।১১:০৫ ৮ আগস্ট ২০২৬
হাসিনার প্রেস ব্রিফিংয়ে ভারতের সংশ্লিষ্টতা নেই: ভারত
রণধীর জয়সওয়াল বলেন, একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকারের কোনো অবদানও নেই। আমি বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করছি।১০:২৬ ৮ আগস্ট ২০২৬
এক ভোটের ব্যবধানে অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড
তিনি আরও বলেন, ভাবতে বেশ ভালো লাগছে যে, আমি দুটি মেডেল পেয়েছি। আমার সন্তানেরা ২০ বছর পর এগুলো দেখতে পারবে। আমি তাদের এসব মেডেলের বিষয়ে বলতে পারব।১০:০২ ৮ আগস্ট ২০২৬
বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা
চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য সম্পর্কে মতপার্থক্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চান।০৯:৩৬ ৮ আগস্ট ২০২৬
গুলশানে রেস্তোরাঁয় গোপন বৈঠক, আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী গোপন বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।০৯:১২ ৮ আগস্ট ২০২৬
ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ
গত বছর ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বড় বলরুম নির্মাণের কাজ শুরু করে। তবে এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।০৮:৪৫ ৮ আগস্ট ২০২৬
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।০৮:২৪ ৮ আগস্ট ২০২৬
গুজব-অপপ্রচার ঠেকাতে পুলিশের সতর্কবার্তা
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে গুজব ছড়ানো অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।২১:৪৬ ৭ আগস্ট ২০২৬
ইরানের ‘রেজিম চেঞ্জ’ ব্যর্থ, মোসাদের ২ কর্মকর্তা অপসারণ
ইরানে সরকার পরিবর্তনের গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। পরিকল্পনা, অভ্যন্তরীণ মতপার্থক্য এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।২১:২৩ ৭ আগস্ট ২০২৬
সাকিবের প্রত্যাবর্তনে সরকারের ‘না’
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে এবং বিদায়ী সিরিজ খেলতে চান সাকিব আল হাসান। তবে সরকার বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।২০:০৭ ৭ আগস্ট ২০২৬
দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকা নেই: ভারত
দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে করা কোনো মন্তব্যকেও নয়াদিল্লি সমর্থন করে না বলে স্পষ্ট করেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।১৯:৪১ ৭ আগস্ট ২০২৬
কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক অক্ষয় সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ফরিদকে ঢাকার মিরপুর থেকে আটক করেছে র্যাব। র্যাব জানিয়েছে, নিরাপত্তাজনিত অবহেলায় রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে ওই পর্যটকের মৃত্যু হয়; আটক আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।১৯:০৬ ৭ আগস্ট ২০২৬
লিবিয়ায় জিম্মি ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
লিবিয়ার ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি। অভিযানে মুক্তিপণের অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে; অপহরণচক্রের অন্য সদস্যদের ধরতে তদন্ত চলছে।১৮:৪১ ৭ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে ২০১ জনের হাম শনাক্ত এবং ১,০১৭ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৬৩ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪১ জনে।১৭:৪৩ ৭ আগস্ট ২০২৬
দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
ঝিনাইদহে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আইনের ঊর্ধ্বে কেউ নন। তিনি আরও বলেন, বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব; ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের দায়িত্ববোধ ও মানবিকতা অপরিহার্য।১৬:৫৪ ৭ আগস্ট ২০২৬
‘মব’ তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল
টেকসই গণতন্ত্রের স্বার্থে রাজপথে মব জাস্টিস বা হঠকারী চাপ সৃষ্টির অপসংস্কৃতি বন্ধ করে রাজনৈতিক সহনশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, আত্মসেন্সরশিপ পরিহার এবং অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।১৬:২৭ ৭ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ১৪ দেশের নৌ-জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি
বাংলাদেশসহ ১৪ দেশের সমন্বয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রথম কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব। লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে নৌ-নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক বাণিজ্যপথ সুরক্ষা এবং যৌথ সামরিক সমন্বয়ই হবে এই জোটের প্রধান লক্ষ্য।১৬:০১ ৭ আগস্ট ২০২৬
থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮
দাদা-দাদিকে হত্যার পর থাইল্যান্ডের ননথাবুরির একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। হামলাকারীসহ আটজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোক ও স্কুল নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।১৫:৩৬ ৭ আগস্ট ২০২৬
রাজধানীর বাজারে ডিম-মুরগির দামে অস্বস্তি, চড়া মাছ-সবজিও
বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৫০ থেকে ১৬০ টাকা হয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে ২০০ টাকা হয়েছে। এছাড়া সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।১৪:৫৮ ৭ আগস্ট ২০২৬
পিএসসিতে নতুন ৪ সদস্য নিয়োগ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।১৪:৩৪ ৭ আগস্ট ২০২৬
ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
চুক্তি স্বাক্ষর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছেছেন। তারা শনিবার পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।১৪:১০ ৭ আগস্ট ২০২৬
























