স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫২, ৭ আগস্ট ২০২৬

পিএসসিতে নতুন ৪ সদস্য নিয়োগ

পিএসসিতে নতুন ৪ সদস্য নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত চার সদস্য হলেন- মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুন: সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্তযেটি আগে হবে তারা পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়