২৭৫ রানের তাড়ায় ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ ম্যাচ
পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরই মধ্যে মিরপুরে বজ্রপাতসহ বৃষ্টি নামায় ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় দ্বিতীয় ওয়ানডে।২১:২৮ ১৩ মার্চ ২০২৬
স্বস্তির শিলাবৃষ্টিতে ভিজল ঢাকা, শুরু হলো প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’
ফাল্গুনের তপ্ত রোদে রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর স্বস্তি নামলেও বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।২১:০০ ১৩ মার্চ ২০২৬
এসএসসি আইন সংস্কার ও শিক্ষার্থীদের সংবর্ধনা নিষিদ্ধের ঘোষণা শিক্ষামন্ত্রীর
এসএসসি পরীক্ষার আইন আধুনিকায়ন ও সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ায় এক অনুষ্ঠানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের এই রূপরেখা তুলে ধরেন।২০:২৪ ১৩ মার্চ ২০২৬
‘১৭ বছরের অভিজ্ঞতায় প্রথম একসঙ্গে ৯ কবর, হাত কাঁপছিল’
সতেরো বছরের অভিজ্ঞতায় এই প্রথম একই পরিবারের ৯ জনের কবর খুঁড়লেন গোরখোদক মুজিবুর ফকির। শোকাতুর পরিবেশে ৯ স্বজনকে পাশাপাশি দাফনের মাধ্যমে মোংলায় এক বিয়োগান্তক অধ্যায়ের সমাপ্তি ঘটল।১৯:৪৭ ১৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু, ফসল ক্ষতিগ্রস্ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে রেজোয়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঝড়ে ঘরবাড়ির পাশাপাশি উপজেলার ভুট্টা ও আলুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।১৮:৩৫ ১৩ মার্চ ২০২৬
জরুরি সিদ্ধান্তে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
মির্জা আব্বাসের মস্তিষ্কে এভারকেয়ার হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ডের পর্যালোচনা ও পরিবারের সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।১৭:৪৭ ১৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছবি শেয়ারে জেল-জরিমানা ও নির্বাসনের হুঁশিয়ারি
সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে যে, ইরানি হামলা বা সরকারি ভবনের ছবি শেয়ার করলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনলাইনে উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।১৭:০৮ ১৩ মার্চ ২০২৬
দুই দফায় হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
দুই দফায় ভয়াবহ হামলা থেকে বেঁচে ফেরা মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পিতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হরমুজ প্রণালী বন্ধ এবং মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার চূড়ান্ত হুমকি প্রদান করেছেন।১৬:৫০ ১৩ মার্চ ২০২৬
বাংলাদেশের সিরিজ জয়ের মিশনে গ্যালারিতে মির্জা ফখরুল
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে দেখতে দুই নাতিকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত হন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।১৬:৩০ ১৩ মার্চ ২০২৬
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। গুরুতর দগ্ধ অপর দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।১৫:৫৫ ১৩ মার্চ ২০২৬
মন্দা অর্থনীতিতেও এক বছরে নতুন কোটিপতি ১২ হাজার
মন্থর অর্থনীতি ও বাড়তে থাকা বেকারত্বের মধ্যেই এক বছরে দেশে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে প্রায় ১২ হাজার, যার মোট আমানত দাঁড়িয়েছে ৮.৫৫ লাখ কোটি টাকায়। অর্থনীতিবিদরা একে ক্রমবর্ধমান আয়বৈষম্য ও সম্পদ কুক্ষিগত হওয়ার প্রতিফলন বললেও কেন্দ্রীয় ব্যাংক একে দেখছে অর্থনীতির স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে।১৫:৫৪ ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
এ ছাড়া মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দেন তারেক রহমান।১৫:১৭ ১৩ মার্চ ২০২৬
ট্রেনের টিকিট পেতে অনলাইনে চেষ্টা করেছেন ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী
তিনি জানান, অনলাইন টিকিটে ব্যাপক চাপ ছিল। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।১৪:৫৫ ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
পরে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।১৪:১৮ ১৩ মার্চ ২০২৬
৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক
দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেলে।১৩:৪৭ ১৩ মার্চ ২০২৬
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য
নিয়ন্ত্রকরা বলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাই আরও শক্তিশালী করতে হবে এবং ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্টের ঝুঁকি কমাতে হবে। এই উদ্যোগ যুক্তরাজ্যের নতুন অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের অংশ। আইন অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে।১৩:১৩ ১৩ মার্চ ২০২৬
জাতীয় সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করব: স্পিকার
স্পিকার বলেন, অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।১২:৩৯ ১৩ মার্চ ২০২৬
গ্যাংস্টার লুকে শাকিব, ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ
১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতা আবু হায়াত মাহমুদ ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। টিজারে শাকিব খান গ্যাংস্টারের চরিত্রে হাজির হয়েছেন। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগতের ঝলক। এরপর ‘প্রিন্স’ চরিত্রের শাকিব একের পর এক গুলিতে প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধ্বংস করছেন, লম্বা চুল ও চোখে সানগ্লাস সহ অ্যাকশন লুকে।১২:১৭ ১৩ মার্চ ২০২৬
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচেও স্পষ্ট ফেভারিট টাইগাররা। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।১১:৫৩ ১৩ মার্চ ২০২৬
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে রাজধানীর ভারকেয়ার হাসপাতালে এ ভর্তি করা হয় তাকে।১১:২৪ ১৩ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
নতুন দামের তালিকা অনুযায়ী- ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২২ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২১ হাজার ৬৮০ টাকা, ১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮৫ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি গ্রাম ১৫ হাজার ১৭০ টাকা।s১০:৫৩ ১৩ মার্চ ২০২৬
ট্রেনে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুই ধাপে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।১০:২৬ ১৩ মার্চ ২০২৬
শাহজালাল বিমানবন্দরে ১৩ দিনে ৪২৩ ফ্লাইট বাতিল
এছাড়া ১২ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।১০:০৭ ১৩ মার্চ ২০২৬
শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বার্তায় বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।০৯:৪৪ ১৩ মার্চ ২০২৬
























