আবারও ‘আইএসপি’ পরিচয় ফিরে পাচ্ছেন ইন্টারনেট সেবাদাতারা
নীতিমালায় আন্তর্জাতিক ব্যান্ডউইথ, মূল নেটওয়ার্ক ও গ্রাহকের শেষ প্রান্তের সংযোগ নিয়েও নতুন নির্দেশনা রাখা হয়েছে। দেশব্যাপী আইএসপিদের আন্তর্জাতিক ব্যান্ডউইথ বিটিআরসি অনুমোদিত আন্তর্জাতিক সংযোগ সেবাদাতার মাধ্যমে সাবমেরিন কেবল ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সংগ্রহ করতে হবে। নেটওয়ার্কের নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে সাবমেরিন কেবলভিত্তিক ব্যান্ডউইথ ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হয়েছে।১৩:৩৯ ৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতিও শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বে এরিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ বসবাস করেন। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।১৩:০২ ৭ আগস্ট ২০২৬
১০০ জনকে চাকরি দেবে সাজেদা ফাউন্ডেশন
নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, মোবাইল বিল, বিমা, পারফরম্যান্স বোনাস, সপ্তাহে দুই দিন ছুটিসহ বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।১২:২২ ৭ আগস্ট ২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন।১১:৫৫ ৭ আগস্ট ২০২৬
সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।১১:২০ ৭ আগস্ট ২০২৬
শেরপুরে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধনাকুশা বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মায়ের কোলে থাকা শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।১০:৫৪ ৭ আগস্ট ২০২৬
ভারতে মাইক্রোসফটের বৃহত্তম ডেটা সেন্টার চালু
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতে ক্লাউড সেবা অ্যাজিউর থেকে তাদের আয় গত দুই বছরে ধারাবাহিকভাবে দুই অঙ্কের হারে বেড়েছে। এ বাজারের সম্ভাবনাকে সামনে রেখে মাইক্রোসফট দেশে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।১০:৩২ ৭ আগস্ট ২০২৬
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
অন্য আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে গর্ভবতী নারীদের দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।১০:০৯ ৭ আগস্ট ২০২৬
রিয়াল মাদ্রিদে ২০৩২ সাল পর্যন্ত থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর আট মৌসুমে তিনি ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন ১৪টি শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।০৯:৩৭ ৭ আগস্ট ২০২৬
বিয়ে নয়, সিঙ্গেল জীবনেই সুখী আমিশা
তবে ভবিষ্যতে উপযুক্ত জীবনসঙ্গী পেলে বিয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, বয়স নয়, একজন মানুষের মানসিক পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।০৯:১১ ৭ আগস্ট ২০২৬
বগুড়ায় বাসের চাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।০৮:৪২ ৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটার, প্রকাশিত হলো চূড়ান্ত তালিকা
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।০৮:২১ ৭ আগস্ট ২০২৬
এসএসসির ফল ১০ অগাস্ট
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। আর দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে২০:১৮ ৬ আগস্ট ২০২৬
‘চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার’
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে যাতে কোনো উপযুক্ত ব্যক্তি বাদ না পড়ে এবং অযোগ্য কেউ অন্তর্ভুক্ত না হন, সে জন্য তথ্য নিয়মিত হালনাগাদ ও পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। এটি একটি চলমান বা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবস্থা। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তথ্য নিয়মিত সংশোধন করা হবে১৯:১৭ ৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম
নতুন ব্যবস্থায় এই চার দেশের ওমরাহ যাত্রীদের থাকা, যাতায়াত এবং খাওয়ার ব্যবস্থা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের আওতাভুক্ত করা হয়েছে১৯:০৮ ৬ আগস্ট ২০২৬
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা ও নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র১৮:২২ ৬ আগস্ট ২০২৬
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮১৮
গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে১৬:৪০ ৬ আগস্ট ২০২৬
‘সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
২০২৪ সালের ১১ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়১৬:২৩ ৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতিমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন১৫:৩৫ ৬ আগস্ট ২০২৬
সর্বগ্রাসী বন্যা ও ভাঙনের অন্তহীন বৃত্তে তিস্তাপাড়ের জীবন
তিস্তার পানি বাড়লেই বন্যা, আর কমলেই শুরু হয় নদীভাঙন—এই দুই দুর্যোগের মধ্যে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। দেড় মাস ধরে পানির ওঠানামায় ফসল, বসতভিটা ও জীবিকা হারানোর শঙ্কায় রয়েছে পাঁচ জেলার নদীতীরবর্তী জনপদ।১৫:১০ ৬ আগস্ট ২০২৬
রাজধানীতে মহাসমাবেশসহ ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা
রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সেখানে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পরেন তারা। এতে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে১৪:৫৯ ৬ আগস্ট ২০২৬
ফিফা বাণিজ্য বিতর্কে ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো
বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোয় অনুষ্ঠিত জরুরি বৈঠকে শীর্ষ নির্বাহীদের পূর্ণ সমর্থন পাওয়ায় তিনি শেষ পর্যন্ত সভাপতির পদে বহাল থাকছেন।১৪:৪৭ ৬ আগস্ট ২০২৬
সবচেয়ে শক্তিশালী সৌর টেলিস্কোপ ধারণ করা সূর্যের ছবি
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠদেশের বেশ কিছু নিখুঁত ছবি ধারণ করেছেন। এসব ছবিতে সূর্যের বুকে এমন সব ঘূর্ণাবর্ত দেখা গেছে, যা আগে কখনো ছবিতে ধরা পড়েনি১৪:১১ ৬ আগস্ট ২০২৬
নদীদূষণ রোধে এক মাসের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইটিপি বাধ্যতামূলক করা, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং পর্যায়ক্রমে সারা দেশের নদী রক্ষায় একই উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।১৩:৫৮ ৬ আগস্ট ২০২৬
























