বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১২, ৭ আগস্ট ২০২৬

বিয়ে নয়, সিঙ্গেল জীবনেই সুখী আমিশা

বিয়ে নয়, সিঙ্গেল জীবনেই সুখী আমিশা

আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন, একা থাকতেই তিনি সবচেয়ে বেশি সুখী।

এক ভক্ত জানতে চান, তিনি কবে বিয়ে করবেন। জবাবে আমিশা বলেন, কখনোই না। একা থেকেই আমি ভীষণ সুখী। পরিবার ও বন্ধুদের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। একজন মানুষ এসে সেই পরিবেশ বদলে দিক, তা আমি চাই না।

এর আগে এক সাক্ষাৎকারে আমিশা জানান, অভিনয়জগতে আসার সিদ্ধান্তের কারণে তার একটি গভীর প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তার সাবেক সঙ্গী অভিনয়ে তার কাজ করাকে মেনে নিতে পারেননি। তাই ভালোবাসার চেয়ে নিজের ক্যারিয়ারকেই তিনি প্রাধান্য দেন।

তবে ভবিষ্যতে উপযুক্ত জীবনসঙ্গী পেলে বিয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, বয়স নয়, একজন মানুষের মানসিক পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: না ফেরার দেশে গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

দীর্ঘ অভিনয়জীবনে আমিশা প্যাটেলের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাট–এর সঙ্গে তার সম্পর্কই সবচেয়ে বেশি আলোচিত ছিল। সূত্র: এনডিটিভি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়